শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বালুবাহী ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বালুবাহী ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৪
বুধবার ● ৩১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বালুবাহী ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

ছবি: সংবাদ সংক্রান্তআমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২.২০ দিকে টার রাউজান উপজেলার কাপ্তাই-মহাসড়কে দমদমা নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন বলেন, বাড়ির পাশে সড়কে বিকট শব্দ শুনে বের হয়ে দেখি সড়কের উপর দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার ভিতর ২জন ও সড়কের উপর ২ জনের লাশ। পাশে বালুবাহী ট্রাক। সাথে সাথে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে এবিষয়ে অবহিত করি। ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মো. রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাপ্তাই সড়ক হয়ে রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশার (চট্টগ্রাম -থ- ১২-৮৫২৮) সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের (চট্টগ্রাম -ড ১১-২২৩৩) মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহতে হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। এ ঘটনা নিহতরা হলেন, রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মরিয়ম নগর এলাকার মৃত লাল মিয়ার পুত্র মো. ইদ্রিস (৫৫), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার মৃত শাহ আলম এর পুত্র মো. মোর্শেদ(৩৮), রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার মৃত আবুল কালাম এর পুত্র কামরুল ইসলাম  (২৭), নোয়াখালী জেলার হাতিয়ার মৃত দেলু মাঝির পুত্র মো. সিরাজ। নিহত সবাই সিএনজি অটোরিকশার আরোহী ছিলেন। স্থানীয়রা জানান, এই সড়ক পথে রাতে বালুবাহী ট্রাক গুলো বেপরোয়া হয়ে পড়ে, তাঁরা দ্রুাত গতিতে গাড়ি চালান, এই সড়কে প্রায় সময়ে ছোট-বড় দূর্ঘটনা ঘটে।
এবিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পেয়ে রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্য চালান। তিনি আরও জানান নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। লাশগুলো ময়নাতদন্তে জন্য মর্গ প্রেরণ করা হবে। গাড়ি দুটো’কে জব্দ করা হয়েছে। এ প্রসঙ্গে সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)