সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » মোহাম্মদ অহিদ উদ্দিনের শ্বাশুড়ি মলিকা খানমের ইন্তেকাল
মোহাম্মদ অহিদ উদ্দিনের শ্বাশুড়ি মলিকা খানমের ইন্তেকাল
সংবাদ বিজ্ঞপ্তি :: বিজয়নগর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম.এ মান্নানের স্ত্রী মলিকা খানম বার্ধক্যজনিত কারণে আজ ৫ এপ্রিল, সোমবার ভোর ৬টায় ঢাকার শান্তিনগরের বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন।) তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৬ ছেলে, ৩ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বারভিডা’র সাবেক সভাপতি এম.এ হামিদ শরীফ মরহুমার বড় ছেলে। বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখা বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি এবং লিবডেম রেডব্রিজ শাখা নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন মরহুমা মলিকা খানমের বড় জামাতা।
আজ বাদ মাগরিব মরহুমাকে জকিগঞ্জের ইলাবাজের হাজারিচকের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের সদস্যদের পক্ষ হতে মরহুমার জন্য আত্মীয়-স্বজনের কাছে দোয়া কামনা এবং ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন শ্বাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করুন।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর