শিরোনাম:
●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে সহিংসতা ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে সহিংসতা ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে
বৃহস্পতিবার ● ৮ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে সহিংসতা ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে

ছবি : সংগ্রহিতচট্টগ্রাম :: চট্টগ্রামের হাটহাজারীতে থানা ভবন, ভূমি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. কামরুদ্দিন (২৮), আখতার মিয়া (৫৫), বখতিয়ার উদ্দিন (২৩) ও সাদেকী সাঈদ মুছা (১৯)। গত বুধবার রাতে তাঁদের হাটহাজারীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কামরুদ্দিন হাটহাজারীর চারিয়া মুরাদপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। বাকি তিনজন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয় সূত্র বলছে, তাঁরা হেফাজতে ইসলামের কর্মী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির আজ বিকেলে গণমাধ্যমকে বলেন, চারজনকে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদন করা হয়েছে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কাগজপত্র পাননি।
পুলিশ সূত্র জানায়, চারজনকে হাটহাজারী থানায় হামলায় ছয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য গত ২৬ মার্চ ও পরবর্তী দুই দিনে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ায়। এসব ঘটনায় ১২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গায়ও সহিংসতা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত মামলা হয়েছে ১৯টি। এ ছাড়া নারায়ণগঞ্জে ৮টি, চট্টগ্রামের হাটহাজারীতে ৭টি, ঢাকায় ৪টি, কিশোরগঞ্জে ২টি এবং মুন্সিগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও চট্টগ্রামের পটিয়ায় ১টি করে হেফাজতে ইসলামের কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)