শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করায় রাঙামাটির আয়াতুল হাটহাজারীতে আটক
স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করায় রাঙামাটির আয়াতুল হাটহাজারীতে আটক
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় অভিযান চালিয়ে এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আয়াতুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতার শিক্ষক রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার মুসলিম ব্লক এলাকার ফয়জুল হকের ছেলে।
তিনি নগরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সাবেক শিক্ষক।
সূত্র জানায় গত তিন বছর আগে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাথরুমের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি দেখিয়ে একাধিকবার ওই ছাত্রীকে অশ্লীল ছবি ইমু, ম্যাসেঞ্জার এবং হোয়াটসআ্যাপে তার কাছে পাঠাতে বাধ্য করে।
এতে রাজি না হলে বন্ধু, বান্ধবীকে পাঠানোর এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। তিন বছর যাবত ছাত্রীকে এভাবে ব্ল্যাকমেইল করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।
র্যাব -৭ জানান, আটক আয়াতুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা অকপটে স্বীকার করেন। এছাড়া শিক্ষকের মোবাইল ফোন থেকে মেয়েটির শতাধিক অশ্লীল ছবিও উদ্ধার করা হয়েছে।
মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাটহাজারী থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৭ সূত্র জানায়।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা