শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মাছের আড়তে পৌর মেয়রের অভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম » মাছের আড়তে পৌর মেয়রের অভিযান
মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাছের আড়তে পৌর মেয়রের অভিযান

ছবি : সংবাদ সংক্রান্তমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: জেলিযুক্ত চিংড়ি মাছ ও রং মেশানো বিভিন্ন মাছ জব্দ করতে গভীর রাতে মৎস্য আড়তে অভিযান চালিয়েছে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। চট্টগ্রামের ৭০ ভাগ মাছের জোগান মিটে মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট মৎস্য এলাকা থেকে। আর এই মাছের অধিকাংশই ক্রয়-বিক্রয়ের অন্যতম হাট বারইয়ারহাট মৎস্য আড়ত। বারইয়ারহাট মৎস্য আড়তে রয়েছে মাছ বেচাকেনার প্রায় একশ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময় চিংড়িতে জেলি ও অন্য মাছগুলোতে রং মেশানোর অভিযোগ উঠে আসছে। সম্প্রতি চিংড়িতে জেলি মেশানো মাছের একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের নজরে আসে। এরপর তিনি গতকাল সোমবার (২৬ এপ্রিল) ভোররাতে প্রতিটি মৎস্য আড়তে ঝটিকা অভিযান চালান। উত্তর চট্টগ্রামের সবচে বড় মাছের আড়ৎ বারইয়ারহাটে রাত ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩০ কেজি রং মিশ্রিত রিকশা মাছ ও জেলিযুক্ত ১২ কেজি চিংড়ি মাছ জব্দ করে মেয়র। এরপর আগামীতে এই ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকতে স্থানীয় মাছের আড়ৎদারদের সতর্ক করা হয়। বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, দীর্ঘদিন যাবত বারইয়ারহাট মৎস্য আড়তে ক্ষতিকর রং মিশ্রিত বিভিন্ন প্রকারের মাছ ও জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগ রয়েছে। তাই সোমবার ভোররাতে বারইয়ারহাট মৎস্য আড়তে অভিযান চালাই। এসময় ৩০ কেজি রং মিশ্রিত রিকশা মাছ ও জেলিযুক্ত ১২ কেজি চিংড়ি মাছ জব্দ করি। পরবর্তীতে পৌর আঙ্গিনায় মাছগুলো ধ্বংস করি। মৎস্য আড়তে যারা এসব কর্মকান্ডে জড়িত রয়েছে তাদের সতর্ক করি যাতে ভবিষ্যতে যেন এমন কর্মকান্ড না করে।

মিরসরাইয়ে ভূয়া ডাক্তার আটক

মিরসরাই :: মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার রামগড় রোড়ের সুলতানা ফার্মেসীর ভুয়া ডাক্তার বিশ্বজিৎ ধর বিশুকে আটকের পর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মিরসরাই উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। বিশ্বজিৎ ধর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার মৃত হারাধন ধরের পুত্র। সে ২০১৫ সাল থেকে চিকিৎসা দিয়ে আসছিল।
জানা যায়, বিশু ধরের অপচিকিৎসার শিকার একটি পরিবার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের কাছে বিচার চাইলে তিনি মিরসরাই উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমাকে বিষয়টি জানান। পরে গতকাল সোমবার রাতে তিনি পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে বিশ্বজিৎ ধর বিশুকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী

আর্কাইভ