শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে বোরো ধান সংগ্রহ মৌসুমের উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে বোরো ধান সংগ্রহ মৌসুমের উদ্বোধন
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বোরো ধান সংগ্রহ মৌসুমের উদ্বোধন

ছবি: সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্বাবধানে এবং খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে নিজ অফিস থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বোরো সংগ্রহ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম,এল এস ডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৫ শত আঠারো মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ধানকাটা শ্রমিকদের জন্য ইফতার নিয়ে মাঠে হাজির হলেন ওসি
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। স্থানীয়ভাবে শ্রমিক সংকট থাকায় পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলো থেকে ধান কাটা-মাড়াইয়ের জন্য শ্রমিকরা আসছেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) দিক র্নিদেশনায় শ্রমিকদের স্বাগত জানানোসহ স্বাস্থ্য সুরক্ষা ও থাকার ব্যবস্থা করছেন নওগাঁর আত্রাই থানা পুলিশ।
এরই অংশ হিসেবে বুধবার বিকেলে উপজেলার ভোঁপাড়া মাঠসহ বিভিন্ন ইউনিয়নের মাঠে আত্রাই থানার ওসি মো. আবুল কালাম আজাদ ধান কাটা শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরামর্শ ও মাস্ক বিতরণ করেন। পরে তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় ওসি আবুল কালাম আজাদ বলেন, ধান কাটার জন্য স্থানীয়দের পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিক আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। শ্রমিকদের থাকা খাওয়া, পরিবহনসহ তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হচ্ছে। মহামারী করোনার মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগত শ্রমিকদের স্বাগত জানানো হয় এবং তাদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
তিনি বলেন, আমরা একটা অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছি। বিশ্বব্যাপী করোনার তান্ডব কোনোভাবেই থামছে না। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। করোনা নিয়ে কোনো ধরনের ভীতি ছড়াবেন না, সবাই সচেতন হোন। ঘরে থাকুন নিজের পরিবার ও দেশকে-দেশের মানুষকে সুরক্ষিত রাখুন। মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করে শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। শ্রমিকদের সাথে আলোচনা শেষে তাদের জন্য ইফতারের ব্যবস্থা হয়। শ্রমিকদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন ওসি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)