বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিপনি বিতান খুলতে হলে রাঙ্গুনিয়া ও রাউজান ব্যবসায়ীদের মানতে হবে শর্ত
বিপনি বিতান খুলতে হলে রাঙ্গুনিয়া ও রাউজান ব্যবসায়ীদের মানতে হবে শর্ত
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলাধীন বিভিন্ন মার্কেট, শপিংমল এবং বিপনি-বিতানের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। আজ বুধবার ২৮ এপ্রিল দুপুর ১২ ঘটিকা ও বিকেল ৩ ঘটিকায় যথাক্রমে রাঙ্গুনিয়া ও রাউজান থানা মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় ব্যবসায়ীদেরকে দোকান খোলা রাখার ক্ষেত্রে অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এএসপি বলেন, মার্কেট,শপিংমল ইত্যাদিতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই অবশ্যই মাস্ক পড়তে হবে। কোন ক্রেতা মাস্ক না পরে আসলে মার্কেট/দোকানের পক্ষ হতে ফ্রি মাস্ক দেওয়া যেতে পারে কিংবা বাজার মূল্যে সরবরাহ করা যেতে পারে। আর দোকান গুলোতে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার কিংবা হাত ধোঁয়ার ব্যবস্থা রাখতে হবে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে জানিয়ে এএসপি আরো বলেন, আমাদের সকলের স্বার্থেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা একান্ত প্রয়োজন। সবসময় আপনারা খেয়াল রাখবেন, দোকানে কখনো যেন ভীড় না হয়, শারীরিক দূরত্বটি যেন বজায় থাকে। আসলে ব্যক্তিগত তাগিদ থেকে আমাদের নিজেদেরকে নিজেরাই নিরাপদ রাখতে হবে। যেসকল ব্যবসায়ী স্বাস্থ্যবিধি মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে এসময় হুশিয়ারও করেন সার্কেল এএসপি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন, চট্রগ্রাম দোকান মালিক সমিতি রাউজান উপজেলার সভাপতি ছৈয়দ মো. কামাল উদ্দিন, রাউজান ফকিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নৃপতি চৌধুরী, রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াছ চৌধূরী, দোভাষী বাজার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, লিচুবাগান বাজার সমিতির সভাপতি হারুন সওদাগর প্রমুখ।





চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস