শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিপনি বিতান খুলতে হলে রাঙ্গুনিয়া ও রাউজান ব্যবসায়ীদের মানতে হবে শর্ত
প্রথম পাতা » চট্টগ্রাম » বিপনি বিতান খুলতে হলে রাঙ্গুনিয়া ও রাউজান ব্যবসায়ীদের মানতে হবে শর্ত
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপনি বিতান খুলতে হলে রাঙ্গুনিয়া ও রাউজান ব্যবসায়ীদের মানতে হবে শর্ত

ছবি: সংবাদ সংক্রান্তমাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলাধীন বিভিন্ন মার্কেট, শপিংমল এবং বিপনি-বিতানের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। আজ বুধবার ২৮ এপ্রিল দুপুর ১২ ঘটিকা ও বিকেল ৩ ঘটিকায় যথাক্রমে রাঙ্গুনিয়া ও রাউজান থানা মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় ব্যবসায়ীদেরকে দোকান খোলা রাখার ক্ষেত্রে অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এএসপি বলেন, মার্কেট,শপিংমল ইত্যাদিতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই অবশ্যই মাস্ক পড়তে হবে। কোন ক্রেতা মাস্ক না পরে আসলে মার্কেট/দোকানের পক্ষ হতে ফ্রি মাস্ক দেওয়া যেতে পারে কিংবা বাজার মূল্যে সরবরাহ করা যেতে পারে। আর দোকান গুলোতে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার কিংবা হাত ধোঁয়ার ব্যবস্থা রাখতে হবে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে জানিয়ে এএসপি আরো বলেন, আমাদের সকলের স্বার্থেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা একান্ত প্রয়োজন। সবসময় আপনারা খেয়াল রাখবেন, দোকানে কখনো যেন ভীড় না হয়, শারীরিক দূরত্বটি যেন বজায় থাকে। আসলে ব্যক্তিগত তাগিদ থেকে আমাদের নিজেদেরকে নিজেরাই নিরাপদ রাখতে হবে। যেসকল ব্যবসায়ী স্বাস্থ্যবিধি মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে এসময় হুশিয়ারও করেন সার্কেল এএসপি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন, চট্রগ্রাম দোকান মালিক সমিতি রাউজান উপজেলার সভাপতি ছৈয়দ মো. কামাল উদ্দিন, রাউজান ফকিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নৃপতি চৌধুরী, রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াছ চৌধূরী, দোভাষী বাজার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, লিচুবাগান বাজার সমিতির সভাপতি হারুন সওদাগর প্রমুখ।





আর্কাইভ