শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচনে লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের গণসংযোগ
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচনে লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের গণসংযোগ
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচনে লক্সফোর্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের গণসংযোগ

---লন্ডন :: আগামী ৬ মে রেডব্রিজ কাউন্সিল উপ-নির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডে লিবডেম প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘরে ঘরে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি অন্তত ২০০ বাড়ি-ঘর, ২টি ইসলামিক সেন্টার এবং প্রাইমারি স্কুলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন।

গণসংযোগের সময় মোহাম্মদ অহিদ উদ্দিন লক্সফোর্ড ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে খোলমেলা আলোচনা এবং মতবিনিময় করেন। বাসিন্দারা তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে সমর্থনের আশ্বাস দেন। এসময় স্থানীয় বাসিন্দারা লক্সফোর্ড ওয়ার্ডের লেবারদলীয় সাবেক কাউন্সিলরের সমালোচনা করে বলেন, আমরা অতীতে লেবার প্রার্থীকে না দেখে, না চিনে ভোট দিয়েছিলাম। কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই কাউন্সিলরকে আমরা আর এলাকায় আসতে দেখিনি।

বাসিন্দারা আরো অভিযোগ করেন যে, অতীতে লেবার কাউন্সিলরা স্বৈরাচারী কায়দায় কাউসিল পরিচালনা করেছে। বাসিন্দাদের এবং এলাকার সমস্যা সমাধানে তাদের সদিচ্ছার যথেষ্ট অভাব ছিল।

লিবডেম প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন ধৈর্যসহকারে বাসিন্দাদের অভিযোগ শোনেন । তিনি বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকার বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবো।

বাংলাদেশের সিলেটের সন্তান কমিউনিটি নেতা অহিদ উদ্দিন আরো বলেন, আমি ২০১৫ সাল থেকে রেডব্রিজে বসবাস করছি। ৪০ বছরেরও বেশি সময় ধরে আমি কমিউনিটির সেবা করে আসছি।

বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংস্থা রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি অহিদ উদ্দিন বলেন, আমি একজন লিবারেল ডেমোক্র্যাটস হিসেবে আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি লক্সফোর্ডের আবাসন, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ, ব্যর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ঘাট উন্নয়ন, সবুজ পার্ক আরো সবুজ, রডিং নদীর দুই তীর পরিচ্ছন্নকরণ এবং ইলফোর্ড লেইনে পতিতাবৃত্তির আড়ালে সন্ত্রাসী কর্মকান্ড রুখতে পুলিশি অভিযান জোরদার করতে বদ্ধপরিকর। আমি কথা দিচ্ছি আপনারা আমাকে নির্বাচিত করলে লক্সফোর্ড বছরের পর বছর ধরে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছে আমি আপনাদের সহযোগিতায় সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।

মোহাম্মদ উদ্দিন বলেন, লক্সফোর্ডের বিশাল সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্যে লেবার শাসিত এই কাউন্সিলের যা যা করণীয় ছিল তারা সেসব করতে ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ লেবার প্রশাসনের অধীনে যা করা হয়েছে তার চাইতে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি।

লিবডেম প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, আমরা স্থানীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। রেডব্রিজের পরিবেশ উন্নত করতে চাই। উন্নত আবাসনের জন্য নতুন একটি মানদন্ড নির্ধারণ করতে চাই।

প্রচার কর্মসূচির সময় মোহাম্মদ অহিদ উদ্দিনের সঙ্গে ছিলেন রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস-এর চেয়ারম্যান সাবেক কাউন্সিলর গ্যোনিথ ডেকিনস, রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস-এর প্রেস অফিসার মার্টিন রোসনার, কমিউনিটি নেতা মি. ইমরান চৌধুরী, মি. ইমরান, মি. নূরুল ইসলাম, মি. রাজ. মি. আমজাদ প্রমুখ।





পরবাস এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)