বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে জেএমবি নেতা শামীম হোসেন গালীব ফের কারাগারে: ২৫ এপ্রিল স্বাক্ষ্য গ্রহন
রাঙামাটিতে জেএমবি নেতা শামীম হোসেন গালীব ফের কারাগারে: ২৫ এপ্রিল স্বাক্ষ্য গ্রহন
![]()
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে ২০০১ সালে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি শীর্ষ নেতা শামীম হোসেন গালীবকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আগামী ২৫ এপ্রিল স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য করে ফের কারাগারে প্রেরণ করেছে রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালত৷
১ মার্চ মঙ্গলবার কড়া পুলিশী প্রহড়ায় জে এম বির এই শীর্ষ নেতাকে রাঙামাটির সহকারী জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে হাজির করা হলে মামলার শুনানী শেষে আদালত এই দিন ধার্য্য করেন৷ মামলার আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোঃ নুরুল হক জানান, ২০০১ সালে রাঙামাটি কোতয়ালী থানায় বিষ্ফোরক আইনে মামলা দায়েরের পর দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্র পক্ষ কোন স্বাক্ষী আনতে পারেননি৷ তাই মামলার বিচার কাজ বিলম্বিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আসামী দীর্ঘ বত্সর ধরে কারাগারে আটক রয়েছে৷ আদালত রাষ্ট্র ও আসামী পক্ষের শুনানী শেষে স্বাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য্য করেন৷ উল্লেখ্য ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হোটেল ড্রীমল্যান্ডে জেএমবির শীর্ষ নেতা শামীম হোসেন গালিব অবস্থান করে বোমা তৈরীর সময় বিষ্ফোরণ ঘটে৷ এ বোমা বিষ্ফোরণের আঘাতে জেএমবি শীর্ষ নেতা শামীম হোসেন গালীব সহ নছরুলা ওরফে আরিফ বিল্লাসহ অপর এক আহত হয়৷ সে সময় আহত দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় রাঙামাটি থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়৷ পরে সেনা বাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জাম ও বিষ্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করে এই মামলা দায়ের করা হয়৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা