শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে
প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেপালের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে

ছবি : সংগৃহীতনেপালের করোনা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে। বাড়ছে সংক্রমণ-মৃত্যু।
এমনকি দেশটির পরিস্থিতি ভারতের মতো হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এরমধ্যে দেশটিতে হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে, সংক্রমণের ঊর্ধ্বগতি ভয়ের মূল কারণ। এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী অন্য দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, নেপালে প্রতিদিন ১ লাখে ২০ জন করে করোনা আক্রান্ত হচ্ছেন। ভারতেও সংক্রমণের হার দু সপ্তাহ আগে এমন ছিল।
সরকারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) জানায়, গত সপ্তাহান্তে যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছে তার ৪৪ শতাংশই পজিটিভ এসেছে।
নেপালের রেডক্রসের চেয়ারপারসন ড. নেত্রা প্রসাদ তিমসিনা এক বিবৃতিতে বলেন, যদি যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তবে ভারতের পরিস্থিতি এখন যেমন ভয়াবহ নেপালের পরিস্থিতিও তেমন হতে পারে।
নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. সামির আধিকারী বলেন, পরস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে। ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যে চলে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
এক মাস আগেও নেপালে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০০। এখন তা ৮ হাজার ৬০০ পেরিয়েছে। পরিস্থিতি এমন হওয়ার জন্য অনেকেই ভারতের সঙ্গে দেশটির অবাধ, খোলা সীমান্ত থাকাকে দায়ী করেছেন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৯ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৪৯০ জন।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ