শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ মে ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » সুমেল হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার
প্রথম পাতা » সকল বিভাগ » সুমেল হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার
শুক্রবার ● ৭ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুমেল হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সুমেল হত্যা মামলার আসামি নবীগঞ্জ এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত আসামি হলেন সাইফুলের আপন ভাতিজা পারভেজ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম। এদিকে সাইফুলকে আটক করতে র‌্যাব এবং সিলেট জেলা পুলিশের কয়েকটি ইউনিট অভিযানে রয়েছে। যে কোন সময় সাইফুল ও তার ঘনিষ্ঠরা আটক হতে পারে। এদিকে খুনি, অস্ত্রবাজ সাইফুলকে হন্য হয়ে খুঁজছে র্যাব পুলিশ। যে কোন সময় গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনার পর পরই পুলিশ ৪ জনকে আটক করেছে এবং পরদিন আনোয়ার হোসেন নামের আরো ১জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, আশিক উদ্দিন, আব্দুন নূর, জয়নাল ও ইলিয়াছ আলী। এনিয়ে মোট গ্রেফতার-৫ জন।
প্রসঙ্গ, ১ মে শনিবার বিকেল ৩টার দিকে চাউলধনী হাওরের লীজ গ্রহীতা বাহিনীর প্রধান সাইফুল ও তার বাহিনী নিয়ে চৈতননগর এলাকায় কৃষকদের মালিকানা জমি থেকে মাটি কাটতে গেলে কৃষকরা বাঁধা দেন। এতে সাইফুল আলম উত্তেজিত হয়ে সাথে থাকা একটি বন্দুক ও পিস্তল দিয়ে উপর্যপুরী গুলি করে। এতে স্কুল ছাত্র সুমেল, তার পিতা মানিক মিয়া, চাচা প্রবাসী মনির মিয়া ও চাচাতো ভাই সালেহ আহমদ গুরুত্বর গুলিবিদ্ধ হয়। এতে সুমেলের মাথা, চক্ষু ও বুকে ৫/৬টি গুলি লাগে। তার পিতার মাথায় গুলি থাকাবস্থায় তিনি সুমেলকে কুলে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সে মারা যায়। বাকি গুলিবিদ্ধদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, সুমেলের পিতার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা বলেন, এ হত্যা মামলায় মোট ৫জনকে আটক করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করেছে বলে তিনি জানান।

বিশ্বনাথে অতর্কিত হামলায় ফল ব্যবসায়ী আহত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফল ব্যবসায়ীর বিলাল আহমদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার পার্শ্ববর্তী ব্যবসায়ী দুই সহোদরকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বেলা দেড়টায় উপজেলার নতুনবাজারে বিলালের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সকালে সিলেট থেকে আনা ফলমূল গাড়ী থেকে নামানোর সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী রাজন আহমদের সাথে বাকবিতণ্ডা হয় বিলাল আহমদের।
পরিস্থিতি এক পর্যায়ে মারমুখী হলে স্থানীয় মুরব্বিরা, ইফতারের পর বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে উভয়কেই থামিয়ে দেন। এরপর বেলা দেড়টায় রাজন তার ভাই রিপন ও মিলনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ বিলালের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রিগ্যান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে দুইজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা বিতরণ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন মানবিক সহায়তা পেয়েছেন শতজন ব্যক্তি। করোনায় বির্পযস্ত উপজেলার এসব ব্যক্তিদের ইতিমধ্যেই জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
প্রথমে পুরো উপজেলা থেকে যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। পরে তালিকানুযায়ী এসব ব্যক্তিদের মধ্যে গেল ২৭ এপ্রিল থেকে বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর মানবিক নগদ এ অর্থ সহায়তা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার (মানবিক সহায়তা) ইতিমধ্যেই আমরা জনসাধারণের হাতে পৌছে দিয়েছি। পরবর্তীতে মানবিক সহায়তা এলে তালিকার মাধ্যমে ক্রমান্বয়ে সবাইকে দেয়া হবে।





সকল বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)