বুধবার ● ১৯ মে ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » চোখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ
চোখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মরত সাংবাদিকরা।
আজ বুধবার ১৯ মে উপজেলা সদরের বাসিয়া ব্রিজ সংলগ্ন স্থানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘গত সোমবার সচিবালয়ে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে যে হেনস্তা করা হয়েছে এবং পরবর্তী তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। অনতিবিলম্বে তার উপর থেকে মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সাথে তাকে হেনস্তাকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।’
অবস্থান কর্মসূচিতে বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে অংশ নেন আবদুল আহাদ, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, তজম্মুল আলী রাজু , জাহাঙ্গীর আলম খায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, সাইফুল ইসলাম বেগ, রুহেল উদ্দিন, আব্বাস হোসেন ইমরান, কামাল মুন্না, নুর উদ্দিন, নবীন সোহেল, জামাল মিয়া, আক্তার আহমদ শাহেদ, শহীদুর রহমান, আবদুস সালাম, মো. আবুল কাশেম, পাবেল সামাদ, বদরুল ইসলাম মহসিন, মিছবাহ উদ্দিন, কামরুল আশিকী, আহমদ আলী হিরন, সংবাদকর্মী ফজল খান, ও শফিকুল ইসলাম সফিক প্রমুখ।





বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি