বুধবার ● ১৯ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৪০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত
রাউজানে ৪০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত
ঢাকা :: চট্টগ্রাম জেলার রাউজানে ৪০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য সরকারের ব্যয় হবে ১ হাজার ৭৯৬ কোটি ৭২ লাখ টাকা। গ্যাসভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রে প্রতি মেগাওয়াটের দাম পড়বে ১ টাকা ৩৮ পয়সা।
আজ বুধবার ১৯ মে এ সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানিয়েছেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক চট্টগ্রাম জেলার রাউজানে ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের দায়িত্ব পেয়েছে চীনের সেপকো-৩ ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, যেসব এলাকায় পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলো অনেক পুরনো হওয়ায় রিপ্লেস করতে হবে, যার খরচ অনেক বেশি। সেজন্য এখানে নতুন ক্যাপাসিটি যুক্ত হবে না, পুরনো যেটি ছিল সেটি নতুনভাবে হবে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন