শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ মে ২০২১
প্রথম পাতা » কৃষি » ৮ মাসেও বিদ্যুৎ সংযোগ না পাওয়াতে মাল্টা বাগানে সেচ দিতে পারছেনা রাউজানের কৃষক
প্রথম পাতা » কৃষি » ৮ মাসেও বিদ্যুৎ সংযোগ না পাওয়াতে মাল্টা বাগানে সেচ দিতে পারছেনা রাউজানের কৃষক
শনিবার ● ২২ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮ মাসেও বিদ্যুৎ সংযোগ না পাওয়াতে মাল্টা বাগানে সেচ দিতে পারছেনা রাউজানের কৃষক

ছবি: সংবাদ সংক্রান্ত আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে একমাত্র বিষমুক্ত ফল বাগানে প্রচন্ড তাপদাহে মরার উপক্রম প্রায় পাচঁ শতাধিক ফলজ গাছ। ফলে ফুলে পরিপূর্ণ গাছ গুলো পানির অভাবে মৃত্যুর দিকে দাবিত হচ্ছে। গতকাল ২১ মে শুক্রবার পুর্ব রাউজান জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় প্রেমতোষ বড়ুয়ার বিষমুক্ত ফল বাগান পরিদর্শন কালে এমন চিত্র পরিলক্ষিত হয়।
এসময় কৃষক প্রেমতোষ বড়ুয়া বলেন প্রচন্ড তাপদাহে ও সেচের আভাবে বিদ্যুৎ লাইনের জন্য ৮ মাস পুর্বে আবেদন করেন পল্লী বিদ্যুৎ সমিতি-২ বরাবরে। কিন্তু বিভিন্ন অজুহাতে লাইন পায়নি আমি।
জানা যায়, রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান জয়নগর বড়ুয়া পাড়ার প্রবাস ফেরৎ প্রেমতোষ বড়ুয়া দুই একর জমিতে মাল্টা ও বিভিন্ন প্রজাতির কমলা, আম, পেয়ারা, লেবু, লিচু, গোলাপ জাম, পেঁপেঁ, সবেদা গাছের বাগান গড়ে তোলেন। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে নিজেই গাছের পাতা, গরুর মুত্র ও বিভিন্ন উপকরন দিয়ে জৈব সার ও কীটনাশক তৈয়ারী করে তা প্রয়োগ করে ব্যাপক সফলতা আসে ফলজ বাগানে। গত কয়েক বছর ধরে তার ফলের বাগানে উৎপাদিত ফল বাজারে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। তিনি আর্থিক ভাবেও লাভবান হয়েছেল। পাশাপাশি তিনি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও আত্মতীয় স্বজনদের মধ্যে উপহার হিসাবে বিতরন করে থাকেন।
এ বছর প্রচন্ড তাপদাহের কারনে ও ফল গাছে সেচের পানি দিতে ব্যর্থ হওয়ায় ফলের বাগানের মাল্টা গাছ মরে যাচ্ছে। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে কৃষক প্রেমতোষ বড়ুয়াকে ফল বাগানে সেচ দিতে দুটি বৈদ্যুতিক মোটর ও সেচ পাইপ দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় বিপাক্ষে এই সফল চাষী। এছাড়া ফল বাগানের পাশে দিয়ে প্রবাহিত মুখছড়ি খালেও পানি নেই। যার কারণে সেচের পানি পারছেনা বাগানে। ঠিক সময়ে বিদ্যুৎ সংযোগ পেলে বাগানে গভীর নলকুপ বসাতে বসিয়ে পানি সংকট নিরসন করা সম্ভব হতো। কৃষক প্রেমতোষ বড়ুয়া বলেন, ফল বাগানে বিদ্যুৎ লাইন পাওয়ার জন্য ৮ মাস পুর্বে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার বরাবরে আবেদন করেছি। আবেদন করার পর কতিপয় কর্মকর্তাকে উৎকোচ না দেওয়ায় আবেদন করার ৮ মাস অতিবাহিত হলেও আমার ফল বাগানে বিদ্যুৎ লাইন দেয়নি পল্লী বিদ্যুৎ সমিতি।
এবিষয়ে কৃষক প্রেমতোষ বড়ুয়া স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।





আর্কাইভ