শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » বাবু পাড়া বৌদ্ধ বিহারের উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
প্রথম পাতা » কৃষি » বাবু পাড়া বৌদ্ধ বিহারের উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাবু পাড়া বৌদ্ধ বিহারের উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

---
আলীকদম প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মিঃ) পার্বত্য বান্দরবানের আলীকদমে বাবুপাড়া বৌদ্ধ বিহারের উদ্ভোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ৷ ৩ মার্চ বৃহষ্পতিবার সকাল ১১ ঘটিকায় তিনি প্রথমে বিহারের ফলক উম্মোচন করেন এবং পরে লাল ফিতা কেটে নবনির্মিত বহুতল এই বৌদ্ধ বিহারের প্রবেশ করেন৷ এসময় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র ম্রো নৃ-গোষ্ঠীর শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী বাজনার সুরে সুরে প্রধান অতিথিকে অভিনন্দন জানান৷ সকাল সাড়ে এগারটায় তিনি বাবু পাড়া নব নির্মিত বৌদ্ধ বিহার এর মাঙ্গলিক উত্‍সর্গ ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন৷ এর আগে সকাল ১০ টা ৩০ মিনিটে তারাবুনিয়া জামে মসজিদ ভবনের ফলক উম্মোচন করেন এবং স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন৷
---
বাবু পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উঃ পেঞা চেইক্কা ভিক্ষু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, মাতামুহুরী রিজার্ভের হেডম্যান উক্যজাই মার্মা, ৩নং নয়াপাড়া ইউনি সদস্য ফোগ্য মার্মা, আবুমং কারবারী প্রমুখ৷ এছাড়াও আলীকদম উপজেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্টানের ভিক্ষুগন ও উপজেলার সর্বস্তরের জনসাধারণ সভায় উপস্থিত ছিলেন৷
বাবুপাড়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা জাতী ধর্ম বুঝিনা, আমরা বুঝি আমরা সবাই বাংলাদেশী৷ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই ভাই ভাই ৷ সবাইকে একাত্মতার সাথে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে৷ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র ঘিরে তিনি বলেন, এলাকার উন্নয়ন করতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের কোন বিকল্প নাই৷ তাই এলাকার উন্নয়নের সার্থে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল করার আহবান জানান৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)