মঙ্গলবার ● ১ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঙ্গালহালিয়া বাজারে জাল টাকাসহ আটক-১
বাঙ্গালহালিয়া বাজারে জাল টাকাসহ আটক-১
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটির রাজস্থলী উপজেলায় আজ ১ জুন মঙ্গলবার সকাল দশটায় বাঙ্গালহালিয়া বাজারে এক ব্যক্তিকে এক হাজার টাকা নোট ভাংটি দিতে দেখা যায়।
কিছুক্ষণ পর আবার এক মহিলাকে ও সে হাজার টাকার নোট ভাংটি করে দেয়, এর পর সেই মহিলা টাকা নিয়ে দোকানে গেলে দোকানদার বলে এটাতো জাল টাকার নোট। আপনি পেলেন কোথায় মহিলা সাথে সাথে চন্দ্রঘোনা থানার অধীনে বাংগালহালিয়া পুলিশ ক্যম্পের আইসিকে সাথে নিয়ে লোকটিকে হাতে নাতে এক হাজার টাকার চারটি জাল নোট সহ ধরিয়ে দেয়।
পুলিশ সুত্রে জানা যায়, লোকটির নাম সাখাওয়াত, তার পিতার নাম শাহ আলম, গ্রাম- হেয়াকো, থানা-ভুজপুর, উপজেলা- ফটিকছড়ি, জেলা- চট্রগ্রাম।
বাংগালহালিয়া পুলিশ ক্যাম্পের আইসি কামরুজ্জামান জানান,সাথে-সাথে লোকটিকে আটক করে চন্দ্রঘোনা থানায় প্রেরণ করা হয়েছে।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি