বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২
গাজীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে র্যাব-১ এর সদস্যরা বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুইজনকে হাতে নাতে গ্রেফতার করেছে ৷ গ্রেফতারকৃতরা হলো, মো. জহিরুল ইসলাম বিপ্লব (২২) ও মো. জয়নাল আবেদীন ময়নার ছেলে মো. হাসিবুল ইসলাম হাসিব (১৮)৷
র্যাব সূত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী থানার মনছুর আলী রোড (রফিকুল ইসলামের টিনশেড বাড়িতে) কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে ৷ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত স্থানে পৌঁছে অস্ত্রধারী সন্ত্রাসী মো. জহিরুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে ৷ তার স্বীকারোক্তিতে পশ্চিম আরিচপুর থেকে মো. জয়নাল আবেদীন ময়নার ছেলে মো. হাসিবুল ইসলাম হাসিবকে আটক করা হয় ৷ এসময় তার হেফাজত থেকে কাপড়ে মোড়ানো ১টি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয় ৷
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত টঙ্গী স্টেশন, পশ্চিম আরিচপুর ও এর আশ-পাশ এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজী, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে ৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ