শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাঙামাটি, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ জুন ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » সুমেলের মৃত্যুর খবর এখনও জানেন না গুলিবিদ্ধ বাবা
প্রথম পাতা » সকল বিভাগ » সুমেলের মৃত্যুর খবর এখনও জানেন না গুলিবিদ্ধ বাবা
শুক্রবার ● ৪ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুমেলের মৃত্যুর খবর এখনও জানেন না গুলিবিদ্ধ বাবা

ছবি: সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম। মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে সুমেল হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও ছেলের মৃত্যুর খবর এখনও জানেন না গুলিবিদ্ধ বাবা। তবু ও থামছে না মায়ের বিলাপ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তিনি। ছেলের মুখ চোখে ভাসলেই কেঁদে ওঠছেন মা। মাথায় গুলিবিদ্ধ হয়ে জীবন ফিরে পেলেও বাকশক্তি হারিয়েছেন স্বামী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেল ১ মে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামে ধানি জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সাইফুল আলম ওরফে লন্ডনী সাইফুল বাহিনীর সাথে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হন মানিক মিয়া ও তার স্কুলপড়ুয়া ছেলে সুমেল আহমদ (১৮)। সাইফুলের গুলিতে মাটিকে লুটিয়ে পড়েন সুমেল। নিজে গুলিবিদ্ধ হয়েও ছেলেকে কোলে নিয়ে বাড়ির দিকে ছুটেন মানিক মিয়া। খবর পেয়ে এগিয়ে যান সুমেলের মা খয়রুন নেছা। চিৎকার দিয়ে ছেলের নিথর দেহ জড়িয়ে ধরেন বুকে।
এক পর্যায়ে সুমল ও তার পিতাকে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে নিলে সুমেলকে মৃত্যু ঘোষণা করেন ডাক্তার। সেখানে কয়দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় মানিক মিয়াকে।
সরেজমিন নিহত সুমেলের বাড়িতে গিয়ে দেখা যায়, মাথায় গুলি নিয়ে দুর্বিষহ সময় পার করছেন সুমেলের পিতা মানিক মিয়া। চিকিৎসা নিয়ে কিছুটা স্বাভাবিক হলেও মস্তিস্কের গুলি বের করা যায়নি তার। কিছুক্ষণ পর পর মাথায় ঢালতে হয় পানি। মস্তিস্কে গুলির যন্ত্রণা কেড়ে নিয়েছে বাকশক্তিও। সংবাদকর্মীদের দেখে শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন তিনি।
সুমেলের মা খয়রুন নেছা কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলে নিহতের খবর এখনও আমার স্বামীকে জানানো হয়নি। তিনি জানেন, ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অথচ আমার বুকের মানিককে চিরতরে কেড়ে নিয়েছে খুনি সাইফুল। ছেলেটাই ছিল আমার একমাত্র ভরসা। তাকে নিয়ে কতো স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল। আমি ছেলে হত্যার বিচার চাই। খুনি সাইফুলের ফাঁসি চাই।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার
বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের  ভিতর থেকে সরকারি সেগুন গাছ  কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ  মিছিল নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

আর্কাইভ