শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ওসির অপসারণের দাবিতে গাইবান্ধায় অর্ধদিবস হরতাল পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » ওসির অপসারণের দাবিতে গাইবান্ধায় অর্ধদিবস হরতাল পালিত
বৃহস্পতিবার ● ১০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসির অপসারণের দাবিতে গাইবান্ধায় অর্ধদিবস হরতাল পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেফতার, বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হয়। হরতাল চলাকালে জেলা শহরের ডিবি রোডসহ বেশ কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে হরতাল সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং রাস্তায় রাস্তায় পিকেটিং করে। ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ শহরের ১নং রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হরতাল চলাকালে শহরের কিছু দোকানপাট বন্ধ ছিল। তবে ব্যাংক-বীমা, অফিস-আদালত খোলা ছিল। এছাড়া রিক্সা, অটোবাইক, সিএনজির চলাচল স্বাভাবিক।
পরে ডিবি রোড আসুজ্জামান মার্কেটের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সন্বয়ক আমিনুল ইসলাম গোলাপ, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, জাসদ নেতা গোলাম মারুফ মোনা এবং জাহাঙ্গীর কবির তনু, নূর মোহাম্মদ বাবু, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
এদিকে হরতালের প্রতিবাদ ও প্রহসনের হরতাল প্রত্যাখান করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সাধারণ সম্পাদক আশিফউজ্জামান শশী’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা গাইবান্ধা প্রেসক্লাবে এক প্রেস বিফ্রিং করে। প্রতিবাদ সমাবেশ ও প্রেস বিফ্রিংয়ে তারা উল্লেখ করেন, ব্যবসায়ী হাসান আলী হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল হাসান হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। এই কুচক্রি মহলটি হরতাল আহবান করে গরীবের পেটে লাথি মেরেছে। এসময় নেতাকর্মীরা অবিলম্বে হাসান হত্যার বিচারের দাবিতে গাইবান্ধার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হবে বলে তারা আল্টিমেটাম দেন।
প্রজন্ম লীগের পক্ষে প্রেসক্লাবে হরতালের প্রতিবাদে জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন পাপুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আহসান হাবিব নাহিদ, জেলা কমিটির সহ-সভাপতি আল ইমরান, যুগ্ম সাধারণ সমম্পাদক শামছুল হক সজিব, মোস্তাফিজুর রহমান পলাশ, সহ-সম্পাদক সোহেল সরকার, আব্দুল লতিফ, প্রচার সম্পাদক আদিত্য আদনান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন্নাহার মালা, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি এম.এ সাদি পুলক, সাধারণ সম্পাদক মো. রাখু প্রধান, মনির, মাহি, অনিক প্রমুখ।

গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর স¤পাদক কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ী থেকে গত ১০ এপ্রিল ব্যবসায়ী হাসান আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক।





আর্কাইভ