শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১৯ হাজার ২শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১৯ হাজার ২শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-৩
শনিবার ● ১২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ১৯ হাজার ২শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-৩

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন।ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১৯ হাজার ২’শ পিস ইয়াবা ও কাভার্ড ভ্যান সহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭।
আজ শনিবার ১২ জুন সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন চৈতন্যের হাট এলাকায় ঢাকা মুখী লেনে চেক পোস্ট স্থাপনকালে র‌্যাবের চেক পোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটিকে না থামিয়ে র‌্যাবের চেক পোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৭৫৬৭) সহ ৩ জনকে আটক করে। আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে চালকের সিটের পাশে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৯ হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন : নোয়াখালী জেলার পশ্চিম মাইজদী এলাকার আবদুল মতিন এর পুত্র মো. আমজাদ (২২), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পানখালী গ্রামের মৃত কবির আহম্মেদ এর পুত্র মো. রফিক (৪৮) ও একই উপজেলার পহরচান্দা গ্রামের আবদুল হামিদ এর পুত্র আমিনুল ইসলাম (২৪)।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা এবং জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭।





আর্কাইভ