শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » কল্পনা চাকমা অপহরণ দিবসে দীঘিনালায় আলোচনা সভা
প্রথম পাতা » খাগড়াছড়ি » কল্পনা চাকমা অপহরণ দিবসে দীঘিনালায় আলোচনা সভা
রবিবার ● ১৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কল্পনা চাকমা অপহরণ দিবসে দীঘিনালায় আলোচনা সভা

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৫ বছর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১২ জুন শনিবার সকাল ১০টায় হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

‘চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের বিচার কর’ এই দাবিতে এবং ‘পাহাড়ে নারীর নিরাপত্তা রক্ষার্থে ও ভূমি বেদখল প্রতিরোধের লড়াইয়ে এইচডব্লিউএফ-এর সাথে যুক্ত হোন’ এই আহ্বানে অনুষ্ঠিত আলোচনা সভায় রানজুনি চাকমার সঞ্চালনায় ও ভালেদি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র দীঘিনালা উপজেলা সমন্বয়ক মিল্টন চাকমা, পিসিপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক সমর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলার সভাপতি রিটেন চাকমা ও এসপিনা চাকমা প্রমুখ।

সভা শুরুতে কল্পনা চাকমা অপহরণের প্রতিবাদ করতে গিয়ে শহীদ সমর বিজয়, সুকেশ, মনতোষ, রূপন চাকমাসহ এ যাবত অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সেসকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় ইউপিডিএফ সমন্বয়ক মিল্টন চাকমা বলেন, ১৯৯৬ সালের ১২ জুন দেশের ৭ম জাতীয় সংসদ নির্বাচনের কয়েক ঘন্টা পুর্বে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণের ঘটনা ছিল সরকারের পরিকল্পিত একটি ঘটনা। যার কারণে এই অপহরণ ঘটনার আজ ২৫ বছর পূর্ণ হলেও সরকার কল্পনা চাকমার সন্ধান না দিয়ে তদন্তের নামে প্রহসনের মাধ্যমে চিহ্নিত অপহরণকারীদের রক্ষা করেই চলেছে।

তিনি অভিযোগ করে বলেন, মামলার তদন্ত ও শুনানির নামে কালক্ষেপন করে কল্পনা চাকমার পরিবারকে হয়রানি করা হচ্ছে। অথচ অপহরণকারীদের গ্রেফতার করে তদন্ত করা হলে এতদিন কল্পনার সন্ধান পাওয়া যেতো।

তিনি আরো বলেন, কল্পনা চাকমার অপহরণকারীরা পার পেয়ে যাওয়ায় ২০১৯ সালের ৯ এপ্রিল ইউপিডিএফ’র অন্যতম নেতা মাইকেল চাকমাকে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকায় ফেরার পথে তুলে নিয়ে গুম করা হয়। তার হুদিসও আমরা এখনো পাইনি। এই ঘটনায়ও সরকার জড়িত রয়েছে।

পিসিপি নেতা সমর চাকমা বলেন, কল্পনা চাকমা একটা প্রতিবাদের নাম, সংগ্রামী নাম। কল্পনা চাকমা শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং পার্বত্য চট্টগ্রামে নারী সমাজকে উজ্জীবিত করতে ভূমিকা পালন করেছেন। সেজন্যই রাষ্ট্রীয় মদদে রাতের আঁধারে নিজ বাড়ি থেকে কল্পনাকে চাকমাকে অপহরণ করা হয়।

তিনি মামলার তদন্ত ও শুনানীর নামে কালক্ষেপন না করে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

এইচডব্লিউএফ নেত্রী এন্টি চাকমা বলেন, কল্পনা চাকমা অপহরণের বিচার ও অপরাধীদের শাস্তি না হওয়ায় বর্তমানে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। যার ফলে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

তিনি কল্পনা চাকমার উত্তরসূরী হয়ে শাসকগোষ্ঠীর সকল ষড়যন্ত্র বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

যুব ফোরাম নেতা রিটেন চাকমা কল্পনার চিহ্নিত অপহরণকারী সেনা কর্মকর্তা লে. ফেরদৌস গংদের বিচার না হওয়ার পর্যন্ত রাজপথে অবিচল থাকার আহ্বান জানান এবং সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ভালেদি চাকমা বলেন, কল্পনা চাকমা অপহরণের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের নারী সমাজকে রাজনৈতিকভাবে আরো সচেতন ও সজাগ হতে হবে। নারী নির্যাতনসহ সকল ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)