শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » গণতান্ত্রিক শক্তির রাজপথে কার্যকরি ঐক্য গড়ে তোলার ডাক
প্রথম পাতা » ঢাকা » গণতান্ত্রিক শক্তির রাজপথে কার্যকরি ঐক্য গড়ে তোলার ডাক
সোমবার ● ১৪ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতান্ত্রিক শক্তির রাজপথে কার্যকরি ঐক্য গড়ে তোলার ডাক

ছবি: সংবাদ সংক্রান্ত ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং বলেছেনর রাজপথের আন্দোলনে সরকারকে পিছু হঠতে বাধ্য করতে না পারলে ভোটের অধিকারসহ কোন গণতান্ত্রিক অধিকারই নিশ্চিত হবে না। সরকার তার রাজনৈতিক বিরোধীদের বিভক্ত, দুর্বল ও ছত্রভঙ্গ করে দিয়ে চরম স্বেচ্ছাচারী ও বেপরোয়ায়া হয়ে উঠেছে। করোনা মহামারীতে সরকার আরো বিপজ্জনক কর্তৃত্বকবাদী হয়ে উঠেছে। দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক শক্তি না থাকায় সরকার এখন পুরোপুরি আমলানির্ভর হয়ে পড়েছে। বাস্তবে দেশ এখন আমলাতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। সরকারি দলের রাজনীতিক ও আইন প্রণেতারাও এখন সাইড লাইনে। সরকার যতবেশী গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে ততই তারা নির্যাতন-নিপীড়ন-হয়রানির দমনমূলক পন্থা অনুসরণ করছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ কালাকানুনসমূহকে নিজেদের বর্ম হিসাবে ব্যবহার করছে। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে তারা দুর্বল করে রাখছে।

তিনি বলেন, দেশ থেকে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থাকেধ্বংস করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেশকে বিপজ্জনক খাদের কিনারায় নিয়ে গেছে। এই পরিস্থিতিতে দেশে জঙ্গীবাদী চরমপন্থী রাজনীতির উত্থানের জমিন তৈরী করছে। ভোটের অধিকারসহ নাগরিক অধিকার কেড়ে নিয়ে প্রকারান্তরে সরকার নিজেরাই চরমপন্থী রাজনীতি অনুসরণ করছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয়। তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও অকার্যকারীতায় মহামারী দুর্যোগকালে দেশে দুর্নীতিবাজ মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। নতুন অর্থ বছরের বাজেটে এদের জন্যই বাড়তি সুযোগ করে দেয়া হয়েছে। তিনি বলেন, লুটেরা শাসকগোষ্ঠির হাতে দেশ ও জনগণের কোন নিরাপত্তা নেই। তিনি দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত রক্ষায় জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।

আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

এর আগে পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ গ্রহণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য রাশিদা বেগম, মাহমুদ হোসেন, এ্যাপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ইমরান হোসেন ও মহানগর নেতৃবৃন্দ।

শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন।

পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, নাটোর, বরিশাল, বগুড়া, গাইবান্ধা, রাঙামাটি, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বেলাব, নবাবগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মানিকগঞ্জ, ধুনট, গাবতলী, কুলাউড়া প্রভৃতি জেলা উপজেলায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হয়।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ