শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত কৃষকের মৃত্যু
প্রথম পাতা » গাইবান্ধা » গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত কৃষকের মৃত্যু
শুক্রবার ● ১৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত কৃষকের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫ নং কচুয়া ইউনিয়নের বড়াইকান্দি গ্রামে গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত হয়েছে। কৃষক আতাউর রহমান ঘেরু (৫০) ওই গ্রামের মৃত সোবহান বেপারীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী নিজের জমি থেকে ঘাস তুলতে গেলে এই ঘটনা ঘটে।
তবে এলাকাবাসির অভিযোগ গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিসের কর্মকর্তাদের গাফিলতির কারণেই কৃষক আতাউরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সংবাদ পেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত) তুহিন হোসেন, থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় গত ১১ মাস পূর্বে ওই এলাকা বিদ্যুত লাইন সংস্কার করার সময় কৃষক আতাউর রহমান তার জমিতে লাগানো ইউক্লিপটাস গাছের সাথে ১১ কে.বি বিদ্যুৎ লাইনের পোলের টানা লাগানোর সময় বাঁধা দিলেও তা উপেক্ষা করে ঠিকাদারের লোকজন জোরপূর্বক টানা লাগায়। এছাড়াও অন্যান্য পোলের টানা গুলো পার্শ¦বর্তী বিভিন্ন গাছের সাথে টানা লাগিয়ে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা শফিক আহম্মেদ জানান, বিষয় স্পর্কাতর মনে হলে তিনি নিজেই বোনারপাড়া জোনাল অফিসের কর্মকর্তাদের দফায় দফায় অবগত করেও ওই টানা গুলো সরানো হয়নি। এলাকা পরিচালক মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের গাফিলতির কথা স্বীকার করে বলেন, গাছের সাথে টানা লাগানো নিয়ম বহিরভুত কাজ, তাছাড়া নির্মাণ এবং সংস্কার কাজ তদারকির পর লাইন সংযোগ দেওয়ার নিয়ম । বিন্তু বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তদারকি না করেই এই বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। বোনার পাড়া জোনাল অফিসের জনৈক কর্মকর্তার সাথে কথা হলে তিনি তার নাম প্রকাশের অনিচ্ছার শর্তে জানান,লাইনটি চলমান ছিলো, ঠিকাদার এখনও ওই লাইনের সংস্কার কাজ শেষে অফিসের কাছে হস্তান্তর করেননি। ফলে ওই লাইনের অনিয়মের বিষয়ে অফিসের জানা ছিলো না। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন জানান,কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে,পাশাপাশি নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)