শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » তিন মাসের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ একটি পরিবার
প্রথম পাতা » খুলনা বিভাগ » তিন মাসের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ একটি পরিবার
শুক্রবার ● ১৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন মাসের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ একটি পরিবার

ছবি : সংবাদ সংক্রান্ত-জাহিদুর রহেমান তারিক।জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: একই তারিখে দুই ভাইয়ের মৃত্যুতে শোকে স্তব্ধ একটি পরিবার। তাই ঝিনাইদহের চান্দুয়ালী গ্রামে এখন শোকের মাতম। মাত্র তিন মাসের ব্যবধানে পুলিশ কর্মকর্তা দুই ভাইয়ের মৃত্যুতে হতবাক ও বাকরুদ্ধ গ্রামবাসি। বড় ভাই এসআই শফিউদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গত ১৭ ফেব্রয়ারি। ঠিক তিন মাস পর ছোট ভাই এএসআই শামিম উদ্দীন মারা গেলেন ১৭ জুন বৃহস্পতিবার। এসআই শফিউদ্দীন ও এএসআই শামীম উদ্দীন ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মৃত মমতাজ উদ্দীন মন্ডলের ছেলে। মামাতো ভাই চান্দুয়ালী গ্রামের ইব্রাহীম জানান, বড় ভাই এসআই শফিউদ্দীন নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত ১৭ ফেব্রয়ারি মারা যান। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে ঠিক তিনমাস পর কুষ্টিয়া পুলিশে কর্মরত এএসআই শামীম উদ্দীন করোনা পরবর্তী ফুসফুস ক্যন্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার দুপুরে চান্দুয়ালী বাজার সংলগ্ন বাড়িতে গিয়ে দেখা যায় মানুষের তিল ধরণের ঠাঁই ছিল না। আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশি ছাড়াও গ্রামবাসি এএসআই শামীম উদ্দীনের মৃতদেহ দেখার জন্য ছুটে আসেন। তার খালাতো ভাই স্কুল শিক্ষক গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর জানান, এএসআই শামীম উদ্দীন খুবই নম্র ভদ্র ছিলেন। তার একটি শিশু সন্তান রয়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারটি শোকে মুহ্যমান।

২৪ঘন্টায় খুলনা বিভাগে ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ৭২৫
ঝিনাইদহ :: খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু ও ৭২৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সুস্থ হয়েছেন আরও ২৮১ জন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা এই তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনায় ৪ জন, কুষ্টিয়ায় ৪ জন, যশোরে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, মেহেরপুরে ২ জন, বাগেরহাটে একজন, মাগুরায় একজন ও ঝিনাইদহে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪২ হাজার ৬১১ জন। আর মারা গেছেন ৭৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৮২৭ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৮১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ২২৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৭০ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩২৮ জন। মারা গেছেন ৬১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৫৫ জন। বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ৩৯০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৫ জন। সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮২৪ জন। যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৯৫৩ জন। মারা গেছেন ৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪১ জন। নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৬৪ জন। মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬৫ জন। এ সময় মারা গেছেন ২৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন। কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯০৬ জন। মারা গেছেন ১৪০ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৩৫ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০৪ জন। মারা গেছেন ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৯ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন এবং সুস্থ হয়েছেন ৯৪১ জন।

ঝিনাইদহ সীমান্ত থেকে সাড়ে ৫ মাসে ৯২৮ জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা গ্রাম থেকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ৯২৮ জনকে আটক করলো বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, বৃহস্পতিবার যাদের আটক করা হয়েছে তারা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার লাউতাড়া গ্রামের মৃত হাজু শীলের স্ত্রী ফুলমতি শীল (৬৫), একই গ্রামের সুরঞ্জন শীলের স্ত্রী মিতা শীল (৩২), তার ছেলে জয় শীল (০৯), খুলনা জেলার ডুমুরিয়া থানার পূর্ব ঝিলের ডাঙ্গা গ্রামের দেবাশীষ মন্ডলের স্ত্রী বনানী মন্ডল (২৭) ও তার ছেলে দেব মন্ডল (০৮)। বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করা হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নেপা গ্রামের বাকোশপোতা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি সুত্রে জানা গেছে, করোনা মহামারির মধ্যেও সীমান্তে অবৈধ পারাপার থেমে নেই। ওপারে কাটাতারের বেড়া না থাকায় দালালদের মাধ্যমে অবৈধ পথে প্রায় প্রতিদিন মানুষ যাতায়াত করছে। অবৈধ পারাপারকারীদের মধ্যে খুব কম সংখ্যক বিজিবির হাতে আটক হচ্ছে বলে সীমান্তে বসবাসকারীরা অভিযোগ করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)