শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে পানিতে ডুবে ২শিশুর মৃত্যু
মানিকছড়িতে পানিতে ডুবে ২শিশুর মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে মানিকছড়ির হাতিমুড়া এলাকায় মো. শাহ আলম এর দেড় বছর বয়সী শিশু কন্যা নুসরাত জাহান বাড়ির পাশে ড্রেনে পড়ে অজ্ঞান হলে হাসপাতালে আনার পর চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
অপর দিকে উপজেলার তিনটহরী বাজার এলাকায় মো. দেলোয়ার হোসেন এর দেড় বছর বয়সী শিশু পুত্র মো. শাওন বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাকে তুলে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা দু’টি দুঃখজনক। শিশু দু’টির লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১