শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়ি প্রবেশ মুখে রাউজান পুলিশের ব্যারিকেড
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়ি প্রবেশ মুখে রাউজান পুলিশের ব্যারিকেড
শুক্রবার ● ২৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়ি প্রবেশ মুখে রাউজান পুলিশের ব্যারিকেড

ছবি : সংবাদ সংক্রান্ত ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লকডাউন দেওয়ার পর রাউজান ও ফটিকছড়ি সীমান্তবর্তী প্রবেশ মুখে পাহারা বসিয়েছে রাউজান থানা পুলিশ। রাউজান ও ফটিকছড়ির প্রবেশদ্বার অদুদিয়া সড়কের নোয়াজিশপুর ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা এলাকা পরিদর্শন কালে রাউজান থানা পুলিশ ব্যারিকেড দিয়ে প্রবেশ মুখ বন্ধ করে পাহারা বসাতে দেখা গেছে। এছাড়া পুলিশের সাথে উপজেলার সীমান্তরেখা পাহারায় নিয়োজিত রয়েছেন দুই ইউনিয়নের গ্রাম পুলিশ। পুলিশ জানিয়েছেন ফটিকছড়ি থেকে কোন যানবাহন রাউজানে প্রবেশ করতে দিচ্ছে না তারা। পাশাপাশি রাউজানের কোন যানবাহন ফটিকছড়িতে ডুকতে দেওয়া হচ্ছে না। নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার জানান, করোনা আক্রান্তে ফটিকছড়ি উপজেলা খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে কতটুকু লকডাউন মানা হচ্ছে আমার জানা নেই। তবে রাউজানের মানুষ সচেতন। চট্টগ্রাম শহর হতে রাউজানের উপর দিয়ে ফটিকছড়ির ছয়টি ইউনিয়নে দুই লক্ষাধিক মানুষ যাতায়াত করে থাকে। শহর থেকে অদুদিয়া সড়ক হয়ে ফটিকছড়িতে বাস সার্ভিস ও অটোরিকশা সার্ভিস রয়েছে। এছাড়া মাইজভান্ডার দরবার শরীফে প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারতের জন্য যাওয়া আসা করে। আমার ইউনিয়নের উপর দিয়ে ফটিকছড়ি যাওয়ার গুরুত্বপূর্ণ যাতায়াত পথ। সেহেতু রাউজানের সাংসদের পরামর্শ ক্রমে রাউজানে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে যান চলাচল বন্ধ করা হয়েছে। তবে খাদ্য সামগ্রীসহ জরুরী সেবা সমূহ যাতায়াতের সুযোগ দিচ্ছে পুলিশ। অপরদিকে ছয় ইউনিয়নের সাথে রাউজানের আরো দুইটি প্রবেশদ্বার রয়েছে হলদিয়া ইউনিয়নের সাথে। রাউজান-ফটিকছড়ি সড়ক ও উত্তরসর্তা তকিরহাট সড়ক। হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, রাউজান-ফটিকছড়ি সড়কের সীমান্তরেখার উত্তরসর্তা এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে পাহারা বসিয়েছে। হলদিয়া উত্তরসর্তা হতে ফটিকছড়ি তকিরহাট সড়ক বন্ধ করে পাহারা দিচ্ছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। তিনি জানান, রাউজানকে সুরক্ষিত রাখতে ফটিকছড়িতে যতদিন লকডাউন থাকবে ততদিন প্রবেশ পথ গুলো বন্ধ থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)