শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় » শাটডাউন হলে গরিব মানুষের খাবার বা অর্থের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আগে
প্রথম পাতা » জাতীয় » শাটডাউন হলে গরিব মানুষের খাবার বা অর্থের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আগে
শনিবার ● ২৬ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাটডাউন হলে গরিব মানুষের খাবার বা অর্থের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আগে

ছবি : সংগৃহীত বাংলাদেশ যদি এখনই সতর্ক না হয় তাহলে করোনা পরিস্থিতি ভারতের চেয়েও ভয়াবহ হবে বলে মনে করেন জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি৷ তাই তারা সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছেন৷
কিন্তু লকডাউন বা শাটডাউন যা-ই হোক না কেন, মানুষের ঘরে থাকা নিশ্চিত করবে কে? আর যারা গরিব মানুষ, তাদের খাবারের সংস্থানই বা হবে কিভাবে?
সাধারণ মানুষ তো বিধিনিষেধ মানছেনই না৷ মানছেন না দায়িত্বশীলরা৷ ফরিদপুরে এখন কড়া বিধিনিষেধ চললেও তার মধ্যেই বৃহস্পতিবার জনসভা করেছেন সাবেক এমপি এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য আব্দুর রহমান৷ ফরিদপুরের বোয়ালমারি উপজেলার আয়েশা শরিয়ত উল্লা টেকনিক্যাল স্কুল ও কলেজের ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন৷ কয়েক হাজার লোকের উপস্থিতিতে তিনি সেখানে প্রধান অতিথির বক্তব্যও দেন৷ তিনি নিজে মাস্ক ব্যবহার করেননি, আর যারা উপস্থিত ছিলেন তারাও করেননি৷ ছিলনা কোনো সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই৷
এ নিয়ে কথা বলার জন্য আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি৷ মোবাইল ফোনে এসএমএস-এরও জবাব দেননি তিনি৷
তবে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘‘কড়াকড়ি আরোপের আগেই শুধু ভিত্তি প্রস্তর স্থাপনের অনুমতি নিয়েছিল তারা৷ কোনো সমাবেশের কথা ছিল না৷ কিন্তু কড়াকড়ি আরোপের পর তাদের অনুষ্ঠান না করার অনুরোধ করেছিলাম, তারা শোনেননি৷ আমি নিজেও তাকে ফোনে চেষ্টা করেছিলাম৷ কিন্তু ফোনে পাইনি৷ বৃহস্পতিবার অনুষ্ঠানের দিন এসি ল্যান্ডকেও পাঠিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি৷ তারা অনুষ্ঠান করেছেন৷’’
তিনি জানান, এখনো এনিয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ ওই সমাবেশের কারণে করোনায় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান তিনি৷
বাংলাদেশে করোনায় আক্রান্তের হার শতকরা ১০-এর নীচে নেমে গিয়েছিল৷ আর প্রতিদিন সংক্রমণের সংখ্যা নেমেছিল এক হাজারের নীচে৷ কিন্তু এখন সংক্রমণের হার ২২.২১ ভাগ আর প্রতিদিন সংক্রমণ প্রায় ছয় হাজার৷ মৃত্যুহার ১.৫৯৷ গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় মারা গেছেন ১০৮ জন, যা এই বছরে সর্বোাচ্চ৷ আর শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৮৬৯ জন৷
গ্রামাঞ্চলেও এখন করোনা ছড়িয়ে পড়েছে৷ খুলনা এখনো মৃত্যুর শীর্ষে আছে৷ গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ২৭ জন৷ ঢাকা ২৫ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে৷ বরিশাল বিভাগে কেউ করোনায় মারা যাননি৷
জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি ডা. মো, শহীদুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখন যা পরিস্থিতি তাতে সংক্রমণ ঠেকানো না গেলে যে অবস্থা হবে তা আমরা কল্পনাও করতে পারছি না৷ ভারতের চেয়েও খারাপ হবে৷ তাই আমরা ১৪ দিনের জন্য পুরো দেশ শাটডাউনের সুপারিশ করেছি৷’’
এই শাটডাউন কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘‘জরুরি ওষুধ এবং খাদ্য সরবারাহ ছাড়া সব কিছু বন্ধ থাকবে৷ মানুষকে ঘরে থাকতে হবে৷ তা না হলে আমরা এখন যে জীবিকার কথা বলছি, খাদ্যের কথা বলছি, তার জন্য লোক থাকবে না৷ জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে?’’
তিনি বলেন, এর আগে সরকার কখনো লকডাউন, কখনো বিধিনিষেধ আরোপ করেছে৷ কিন্তু কোনোটাতেই কাজ হয়নি৷ কারণ, লকডাউন দিয়ে যদি সব কিছু খুলে রাখা হয় তাহলে তো কাজ হবে না৷ কাজ হয়ও নাই৷ তাই সত্যিকার অর্থে শাটডাউন দরকার৷ এটা ১৪ দিন করতে পারলে সংক্রমণ কমে যাবে৷ স্বাভাবিক হয়ে আসবে৷ বাঁচতে হলে যে-কোনো উপায়ে এটা করতে হবে৷’’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার কমিটির সুপারিশ অনুযায়ী শাটডাউনের প্রস্তুতি নিচ্ছে৷ যেকোনো দিন থেকে এই শাটডাউন শুরু হতে পারে৷ জানা গেছে, এরই মধ্যে প্রধানমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে৷ কিন্তু নানা প্রেশার গ্রুপ এর বিরুদ্ধে কাজ করছে৷ তারা জীবিকা ও অর্থনীতির প্রশ্ন তুলছেন৷
তবে এই শাটডাউন দিয়ে দরিদ্র মানুষকে ঘরে রাখতে হলে তাদের খাদ্য সহায়তা দিতে হবে৷ আর যাদের অবস্থা ভালো তাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে৷ বাংলাদেশে মোট জনগোষ্ঠীর তিন কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার নীচে বাস করে৷ করোনায় আরো দুই কোটিরও বেশি মানুষ দারিদ্র্য সীমার নীচে নেমে গেছে৷ তাদের পক্ষে ১৪ দিনের খাবার মজুত করা সম্ভব নয়৷ যদি শাটডাউন শুরু হয় তাহলে তাদের খাদ্যের সংস্থান কী হবে সরকার এখনো সে বিষয়ে কোনো পরিকল্পনা প্রকাশ করেনি৷ এখন করোনায় বিশেষ কোনো খাদ্য সহায়তা কর্মসূচিও নেই৷ প্রচলিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকল্পগুলোই চলছে৷ তবে সঠিক তথ্যভাণ্ডার না থাকায় বড় একটি অংশ এই কর্মসূচির আওতায় নেই৷
বিআইডিএস-এর অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, ‘‘যদি আগের মতো লকডাউন বা শাটডাউন হয়, তাহলে তো আর কোনো কথা নেই৷ কিন্তু সত্যিকার অর্থে শাটডাউন হলে গরিব মানুষের খাবার বা অর্থের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আগে৷ আর যারা দারিদ্র্য সীমার একটু উপরে আছে, তাদেরও দেখতে হবে৷ দেখতে হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের৷ আর খাদ্য সরবরাহ ব্যবস্থাও নিশ্চিত করতে হবে৷’’ সূত্র : ডিডাব্লিউ





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)