শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ব্যবসায়ী রোকন হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » ব্যবসায়ী রোকন হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
রবিবার ● ২৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসায়ী রোকন হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ব্যবসায়ী রোকন সরদার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।

আজ রবিবার ২৭ জুন দুপুরে জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে সচেতন এলাকাবাসী। এতে নিহত ব্যবসায়ী রোকনের ৪ বছরের শিশু সন্তান রোহান ও স্ত্রী এবং স্বজনরাসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। প্রখর রোদ উপেক্ষা করে প্রায় সাড়ে ৮ কিলোমিটার পথ হেঁটে এসে এই মানববন্ধনে অংশ নেয় গ্রামবাসী।

বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন রণজিৎ বকসী সূয্য, মাহমুদা পারুল, মিহির ঘোষ, মির্জা হাসান, গোলাম মারুফ মনা, মনজুর আলম মিঠু, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, মাসুদুর রহমান মাসুদ, আনোয়ারুল কবির সজল, হেদায়েতুল ইসলাম বাবু, রওশন আরা মুক্তি, আবুল কালাম প্রমুখ।

ব্যবসায়ী রোকন হত্যাকান্ডের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকা-ের সাথে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও বক্তারা হত্যার সাথে জড়িত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামুন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

গত বৃহস্পতিবার (১৭ জুন) সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এঘটনায় আহত হয় ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে।





আর্কাইভ