শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ জুন ২০২১
প্রথম পাতা » কৃষি » জাবের জয় করলো জাতীয় পুরস্কার
প্রথম পাতা » কৃষি » জাবের জয় করলো জাতীয় পুরস্কার
মঙ্গলবার ● ২৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাবের জয় করলো জাতীয় পুরস্কার

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম।বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সফল চাষী জাবের হোসেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষিক্ষেত্রে অবদান রাখায় ১০ ক্যাটাগরিতে ৩২জনকে এ পুরস্কার দেয়া হয়। এসময় সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যিকভিত্তিক খামার স্থাপন ক্যাটাগরিতে, কৃষি মন্ত্রী ডা. মো. আবদুর রাজ্জাক এমপি’র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করে জাবের। উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের বাসিন্দা কৃষক জাবের হোসেন কৃষি সেক্টরে একজন সফল উদ্যোক্তা।
পরিবার-পরিজনের ইচ্ছে যুক্তরাজ্য যাত্রা উপেক্ষা করে, স্বীয় প্রচেষ্টায় নিজেকে কৃষি ক্ষেত্রে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্টিত করেন। তিনি প্রথমে ১ বিঘা জমিতে চাষাবাদ শুরু করেন। পরবর্তীতে ধীরে ধীরে তা খামারের বিস্তৃতি ঘটান। বর্তমানে তার খামারের আয়তন ৩.৬৪ হেক্টর।
‘মেসার্স মা এগ্রো’ নামে প্রতিষ্ঠিত তার খামারের ক্যাপসিকাম, নাগা মরিচ, ব্রোকলি, টমেটো, বেগুন, ডাব বেগুন, লতিরাজ কচু, সূর্যমুখি, বাঁধাকপি, কাচা মরিচ, গম, ভূট্টা, আলু, মুলা ও কলা চাষ করে গেল ২০১৭-১৮ অর্থবছরে নিট ২৭ লক্ষ্য টাকা আয় করেন। খামারে নিয়মিত কর্মসংস্থান দেন এলাকার বেকার যুবকদের।
জাবের হোসেন বলেন, আমার প্রচেষ্টা ছিল কোন না কোন ভাবে দেশের উন্নয়নে অবদান রাখার। সকলের সার্বিক সহযোগিতায় ‘কৃষি’র মাধ্যমে সে ইচ্ছে আমার বাস্তবায়িত হয়েছে। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত এলাকা, সবাই ইউরোপের দেশে গিয়ে নিজেকে স্বাবলম্বী করতে চায়। মেধা-মনন খাটিয়ে নিজের দেশেই সফল হওয়া সময়ের ব্যাপার মাত্র।

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৮ ব্যবসা-প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (২৮ জুন) সোমবার উপজেলা সদরে পৃথক অভিযানে এই জরিমানা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান।
এসময় অশ্লীল ভিডিও রাখার দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করে হার্ডডিস্ক জব্দ করা হয়। আরেক দোকানি থেকে দুই বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
তাকে দণ্ড দেওয়া হয় ১ হাজার টাকা।
এছাড়া স্বাস্থ্যবিধি ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জরুরি নয় এমন ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখায় পরিচালকদের পৃথকভাবে জরিমানা করা হয় ৩ হাজার ৫০০ টাকা।





আর্কাইভ