শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » নওগাঁ » করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই : ওসি আজাদ
প্রথম পাতা » নওগাঁ » করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই : ওসি আজাদ
বুধবার ● ৩০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই : ওসি আজাদ

ছবি : সংবাদ সংক্রান্ত-নাজমুল হক নাহিদ। নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিনিয়ত তার চরিত্র পরিবর্তন করে বর্তমানে আগ্রাসী রূপ ধারণ করেছে। শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটি প্রায় ১২ হাজার ৭০০ বার তার রূপ বদল করেছে।

তাই প্রাণঘাতি করোনা ভাইরাসের হাত থেকে সবাইকে ও সবার পরিবারকে বাঁচাতে আত্রাই উপজেলাবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আমরা একটা অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছি। বিশ্বব্যাপী করোনার তান্ডব কোনোভাবেই থামছে না। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। করোনা নিয়ে কোনো ধরনের ভীতি ছড়াবেন না, সবাই সচেতন হোন। ঘরে থাকুন নিজের পরিবার ও দেশকে-দেশের মানুষকে সুরক্ষিত রাখুন।

বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে, যা প্রথম ঢেউ থেকে অনেক বেশি ভয়ংকর। আক্রান্ত রোগীর অবস্থা দ্রুত অবনতি হচ্ছে এবং মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

সরকারের নির্দেশনা মেনে চলে আপনারা সবাই ঘরেই থাকুন, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। আপনাদের চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, পুলিশ আসতে দেখলে ঘরে ঢুকে যাওয়া আর চলেগেলে বাহিরে চলে আসা মনে রাখবেন এই ধোকা আপনি পুলিশকে নয় নিজের পরিবার দেশ আর নিজেকেই দিচ্ছেন। করোনা সংক্রমণ রোধে জনসমাগম ও সামাজিক দুরুত্ব নিশ্চিতের দায়িত্ব শুধু প্রশাসনের নয় আপনার আমার সকলের। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ এই করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মৃত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটুু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি।

বুধবার দিনব্যাপী উপজেলা সদর সাহেবগঞ্জ বাজার, ভবানীপুর বাজার, শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকাসহ বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনাকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজি, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, এসআই হাইদার আলী, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, এএসআই মামুন, ডিএসবি ওয়াজেদুর রহমান প্রমূখ।





আর্কাইভ