সোমবার ● ৫ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৯ জনকে জরিমানা
ঘোড়াঘাটে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ৯ জনকে জরিমানা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: সরকার ঘোষিত লকডাউনের ৫ম দিনে বিধিনিষেধ অমান্য করার দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ জন মোটরসাইকেল আরোহীসহ ৯ জন কে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার ৫ জুলাই সকাল হতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের টিম সহ আইন-শৃঙ্খলা বাহিনী বিধিনিষেধ অমান্যকারীদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর সদস্য ও পুলিশ প্রশাসনসহ আনছার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি যারা অতি জরুরী প্রয়োজনে বাহিরে বের হচ্ছে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা