মঙ্গলবার ● ২০ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই
মিরসরাইয়ে অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার ২০ জুলাই রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের জয়নাল ড্রাইভার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো : জয়নাল আবেদীন, মোহাম্মদ সোহাগ, আলাউদ্দিন এবং কামাল হোসেন। অগ্নিকান্ডে ৪ বসতঘর, কোরবানির দু’টি গরু, গরু বিক্রির দুই লক্ষ নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, জমির দলিল সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, রাত ৪ টা ৫ মিনিটে ৯৯৯ থেকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।





মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা