শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে সৌখিন বাগানি শেখ আফজাল
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে সৌখিন বাগানি শেখ আফজাল
শনিবার ● ২৪ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সৌখিন বাগানি শেখ আফজাল

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম।মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: শখের ছাদ বাগানে মিটছে পরিবারের পুষ্টি চাহিদা গাছের প্রতি ভালোবাসা থেকেই ঘরের ছাদে গড়ে তুলেছিলেন ফল, ফুল ও সবজি বাগান। শুরুর আট মাস পর থেকে বাগানে উৎপাদন শুরু হয় নিরাপদ ফল-মূল ও সবজি’র। সিলেটের বিশ্বনাথ উপজেলার সৌখিন বাগানি শেখ আফজাল হোসাইন’র ‘শখের ছাদ বাগান’ই এখন হয়ে উঠেছে পরিবারের প্রতিদিনের পুষ্টি চাহিদার উৎস। বসত ঘরের ছাদে বিদেশী কবুতর পালনের পাশাপাশি নান্দনিক বাগান গড়ে তুলেছেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের বৃক্ষপ্রেমী এ যুবক।
সরেজমনি তার ছাদ বাগানে গিয়ে দেখা যায়, বসত ঘরের ছাদ ব্যবহার করে নিজের মতো করে গড়ে তুলেছেন ছাদ বাগান। বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের মৌসুমি ফল, ফুল ও সবজি। ঝুলছে সূর্য ডিম, কাটিমন ও চিয়াংমাই (চাইনিজ) সহ বিভিন্ন প্রজাতির আম।
এ ছাড়াও আছে আরবের ফল ত্বিন, ড্রাগন, ভূটান ও পাকিস্থানি কমলা, বারি মালটা, ডালিম, লেবু, পেয়ারা, জাম্বুরা, অস্ট্রেলিয়ান ও পাকিস্থানি ভাগুয়া আনার। ফলের পাশাপাশি আছে সবজি ও সমাবেশ বিভিন্ন প্রকারের ফুলের গাছ।
তার সাথে কথা হলে তিনি জানান, পড়া-লেখা শেষ করে ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হন। পাশাপাশি বসত ঘরের ছাদের এককোণে প্রথমে গড়ে তুলেন বিদেশী কবুতরের খামার। বর্তমানে তিনি উপজেলার সফল কবুতর খামারি। পরে এক পর্যায়ে গেল বছর শখের বসে করেন ছাদ বাগান। এতে সব মিলিয়ে খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। কেবল অবসরে সময় দিলে সহজেই এরকম বাগান করা সম্ভব। এ থেকে বারো মাসই ফল ও সবজি পাওয়া যায়। যা থেকে আমার পরিবারের নিত্য দিনের পুষ্টির চাহিদা মিটছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, আমরা ছাদ বাগানের পরামর্শ দিয়ে থাকি। এ থেকে ভেজাল ও
বিষমুক্ত মুক্ত ফল ও সবজি উৎপাদিত হয়। সৌন্দর্য ও চিত্ত বিনোদনের ব্যাপারও আছে। পাশাপাশি মিটে অক্সিজেনের চাহিদা। আগামী দিনে ছাদ বাগানের মাধ্যমেও পুষ্টি চাহিদা পূরন হবে।





আর্কাইভ