শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য অঞ্চলে সেনা শাসন নয় আঞ্চলিক দল গুলোর অস্ত্রবাজী ও চাঁদাবাজীর শাসন চলছে : দীপংকর তালুকদার
প্রথম পাতা » কৃষি » পার্বত্য অঞ্চলে সেনা শাসন নয় আঞ্চলিক দল গুলোর অস্ত্রবাজী ও চাঁদাবাজীর শাসন চলছে : দীপংকর তালুকদার
সোমবার ● ৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য অঞ্চলে সেনা শাসন নয় আঞ্চলিক দল গুলোর অস্ত্রবাজী ও চাঁদাবাজীর শাসন চলছে : দীপংকর তালুকদার

---
বাঘাইছড়ি প্রতিনিধি :: (৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৫৫মিঃ) পার্বত্য অঞ্চলে সেনা শাসন নয় আঞ্চলিক দল গুলোর অস্ত্রবাজী ও চাঁদাবাজীর শাসন চলছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ৷ তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের উপর আঞ্চলিক সংগঠন গুলো যে ভাবে শাসন চালাচ্ছে এই শাসন পার্বত্য অঞ্চলের সেনা শাসনের চাইতেও করুন হয়ে দাঁড়িয়েছে ৷ পাহাড়ের সাধারণ মানুষ আজ তাদের অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হয়ে আছে ৷ এই মানুষ গুলোকে তাদের অত্যাচার নির্যাতন থেকে মুক্ত করতে আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান জানান ৷
সোমবার (৭মার্চ) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগে সাবেক সাধারণ সম্পাদক জাফর আলী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন বক্তব্য রাখেন ৷
---
সভায় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, সবির চাকমা, জ্ঞান বিকাশ চাকমা সহ রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷
ক্ষমতাধর নেতা দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে আওয়ামীলীগের উন্নয়ন দেখে আঞ্চলিক দল গুলোর মাথা খারাপ হয়ে গেছে ৷ তার কারণে উপজাতীয় লোকদেরকে আমাদের কোন কর্মকান্ডে আসতে দিচ্ছে না ৷ আওয়ামীলীগ যে কোন অনুষ্ঠানের আয়োজন করলে উপজাতীয় গ্রাম গুলোতে অস্ত্রের মহড়া দিয়ে লোকজনকে হুমকী প্রদর্শন করছে ৷ তিনি আক্ষেপ করে বলেন, এই গুলো করে কি লাভ সাধারণ জনগন আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ৷ তারা অনুষ্ঠান স্থলে আসতে না পারলে কি হবে তাদের মন প্রাণ পড়ে রয়েছে আমাদের কাছে ৷ পরে অতিথিবৃন্দরা ফলক উন্মোচন করে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্ধোধন করেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)