শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » মাদক ব্যবসাকে কেন্দ্র করে কুষ্টিয়া ভাদালিয়া পাড়ায় সংঘর্ষ : আহত-১
প্রথম পাতা » কুষ্টিয়া » মাদক ব্যবসাকে কেন্দ্র করে কুষ্টিয়া ভাদালিয়া পাড়ায় সংঘর্ষ : আহত-১
বুধবার ● ২৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক ব্যবসাকে কেন্দ্র করে কুষ্টিয়া ভাদালিয়া পাড়ায় সংঘর্ষ : আহত-১

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজাকে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া পাড়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই মাদক গ্রুপের সাথে সংঘর্ষে একজন আহত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ভাদালিয়া পাড়ার মাদকের গডফাদার ছানো ও হাসানের হাতে আরেক মাদক ব্যবসায়ী কুষ্টিয়া কুমারগাড়ার বকুল বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস গুরুতর আহত হয়। দীর্ঘ কয়েক বছর ধরে প্রশাসনকে ম্যানেজ করে ভাদালিয়া পাড়ার প্রতিটা ঘরে ঘরে গাজার ব্যবসা চলে আসছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। উক্ত মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম মাদক বিক্রেতা হল ছানো ও হাসান এরা দুজন পাইকারি দরে বিভিন্ন মাদকসেবীদের কাছে গাঁজা বিক্রি করে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

প্রত্যক্ষ দর্শীদের ভাষ্যমতে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর শিমুল বিশ্বাস ভাদালিয়া পাড়ার ছানো ও হাসানের কাছে ২০ হাজার টাকা দিয়ে আধা কেজি গাঁজা কিনতে গেলে তাদের সন্দেহ হলে তিনজনের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টির এক পর্যায়ে ছানো ও হাসান দুজন মিলে শিমুল বিশ্বাসকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করলেও লোক চক্ষুর আড়াল দিয়ে মাদক ব্যবসায়ী শিমুল বিশ্বাস পালিয়ে যায়। সেই সাথে উক্ত এলাকার সকল মাদক ব্যবসায়ীরাও ঘর ছেড়ে পালিয়েছে। বর্তমানে ভাদালিয়া পাড়াটি এখন থমথমে অবস্থা বিরাজ করছে কারণ উক্ত পাড়াতে প্রচুর পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনরত অবস্থায় আছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এদিকে মারাত্মক জখম কৃত শিমুল বিশ্বাসের খোঁজ নিতে কুষ্টিয়া শহরের কুমারগাড়ার বাসিন্দা জোয়াদের বাড়িতে খোঁজ নিতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। কারণ শিমুল বিশ্বাস জোয়াদের বাড়িতে ভাড়া থাকেন। উক্ত বাসাতে না পেয়ে অবশেষে কুমারগাড়ার বাসিন্দা ও শিমুল বিশ্বাসের মামা টোকন ও খোকনের বাড়িতে উপস্থিত হয়ে শিমুল সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমাদের ভাগ্নে একজন মাদক সেবী ও মাদক বিক্রেতা আমরা তাকে আশ্রয় ও প্রশ্রয় দেই না। এমনকি তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ইতিপূর্বে সে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থেকে আমাদের মান সম্মান ক্ষুন্ন করেছে। সে বর্তমানে আমাদের পাশেই জোয়াদের বাড়িতে বাসা ভাড়া থাকেন।

তারা এটাও বলেন, শিমুল বিশ্বাস বর্তমানে অটো চালায় এবং মাঝে মধ্যে নামি দামি মোটরসাইকেল নিয়ে ঘুরতে দেখি। মাদক সেবন ও বিক্রি করার জন্য তার পিতার জায়গা জমি বিক্রি করে তারা সকলেই এখন নিঃস্ব। এমতাবস্থায় ভাদালিয়া পাড়ার সুধীমহল ও শিমুলের পরিবারের পক্ষে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে বলেন, ওই তিন মাদক ব্যবসায়ীকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ