শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ফ্রি অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন করলেন বিশ্বনাথ থানার ওসি
প্রথম পাতা » করোনা আপডেট » ফ্রি অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন করলেন বিশ্বনাথ থানার ওসি
বুধবার ● ২৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রি অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন করলেন বিশ্বনাথ থানার ওসি

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ এর উদ্দোগে বৈশ্বিক মহামারী করোনাকালে কোভিড-১৯ পজেটিভ রোগিদের শ্বাসকষ্ট লাঘবে প্রবাসী আব্দুল গফফার, রিপন মিয়া, বুশরা টেলিকম, ফখরুল ইসলাম এর অর্থায়নে বিশ্বনাথ বাসীর জন্য ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার ২৮ জুলাই বিকেলে মানবসেবা ফাউন্ডেশন এর কার্যালয়ে ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ বাসীর করোনা মহামারীকালে অক্সিজেন সংকট নিরসনে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথে’ যারা শুরু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।

সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান এর সভাপতিত্বে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন এর পরিচালনায়।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাংবাদিক আব্দুল আহাদ, বিশ্বনাথ থানার এস আই অরুপ সাগর গুপ্ত।
আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়া, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক শিপন মিয়া, মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আব্দুন নূর, মানবতার ঘরের উদ্দোক্তা ইকবাল হোসেন, মানবসেবা পাঠশালার আহবায়ক আমিনুল ইসলাম।

বক্তারা জনহিতৈশী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনাকালে আমাদের পাশে ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ যারা দিয়েছেন আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতে অক্সিজেন এর পরিধি আরো বাড়ানো হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মানবসেবা পাঠশালা কোষাধ্যক্ষ শেখ ইয়াছিন আহমেদ, বন্ধু ছায়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, মইন উদ্দিন, কামরুল ইসলাম সাব্বির, অলিউর রহমান সাজন, সায়েস্তা মিয়া,আবুল হাসান, রেদোয়ান আহমেদ প্রমুখ।

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দিনমজুরকে চিকিৎসা সহায়তা দিলেন ইউএনও

বিশ্বনাথ :: বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সিলেটের বিশ্বনাথ উপজেলার দিনমজুর এখলাছ আলীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে তার চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে তাকে এ সহায়তা (নগদ অর্থ) দেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্যে পাঠানো হয় ঢাকায়।

সূত্র জানায়, গেল ১৭ জুলাই পড়শির ছাদে একচালা ঘর নির্মাণ করতে গিয়ে বিদ্যুতের মেইন লাইনে স্পৃষ্ট হন দৌলতপুর ইউনিয়নের মীরগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে দিনমজুর এখলাছ আলী। ছাদের উপড়ে পড়া বাঁশের মাথা কাটতে গেলে তাকে টেনে নেয় মেইন লাইন। কিছু সময় ঝুলে থাকার পর, তাৎক্ষণিক উপস্থিত যুবক হাতে কাপড় পেঁচিয়ে টেনে উদ্ধার করেন তাকে। ততক্ষণে পুঁড়ে যায় তার শরীরের প্রায় অর্ধেক।
এরপর দুর্বিসহ যন্ত্রণা নিয়ে ওসমানীতে ভর্তি হন এখলাছ। দীর্ঘ ১১ দিন চিকিৎসার পর শারীরিক অবস্থান অবনতি হলে আজ তাকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাস বলেন, বিদ্যুতের মূল লাইনে স্পৃষ্ট হয়ে স্রস্টার কৃপায় বেচে আছেন তিনি। তার জীবনের এই দু:সময়ে সরকারের পক্ষে উপজেলা প্রশাসন পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন তিনি , এটাই প্রত্যাশা করছি।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)