মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের মরমী কবি পাগলা কানাইয়ের আজ ২০৬ তম জন্ম বার্ষিকী
ঝিনাইদহের মরমী কবি পাগলা কানাইয়ের আজ ২০৬ তম জন্ম বার্ষিকী

ঝিনাইদহ প্রতিনিধি :: (৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১২.৪০মিঃ) ঝিনাইদহের মরমী লোক কবি পাগলা কানাইয়ের আজ ২৫ ফাল্গুন ২০৬তম জন্ম বার্ষিকী ৷ দিবসটি পালনে পাগলা কানাই স্মৃতি সংরক্ষন পরিষদ তিনদিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় কবির নিজ গ্রাম বেড়বাড়িতে জন্ম উত্সব, কবির মাজারে পুষ্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, লাঠি খেলা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কবি রচিত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ১০ মার্চ এই অনুষ্ঠানের পর্দা নামবে ৷ মত্স্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন৷
উল্লেখ্য লোক-সাধনা ও মরমী সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন ৷ বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় তিনি ইন্তেকাল করেন ৷ ইতিহাস থেকে জানা গেছে, ছোটবেলা থেকেই তিনি দূরন্ত ও আধ্যাত্মিক স্বভাবের ছিলেন৷ বাল্যকালে পিতৃহারা পাগলা কানাই-এর ঘরে মন না টেকায় অর্থের অভাবে পড়ালেখা হয়নি ৷ তিনি মানুষের বাড়িতে রাখালের কাজ করেছেন৷ গরু চরাতে গিয়ে ধুয়ো জারি গান গাইতেন ৷ নিরক্ষর হলেও তার স্মৃতি, মেধা ছিল প্রখর ৷ তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে তাত্ক্ষণিকভাবে গান রচনা করে নিজ কন্ঠে পরিবেশন করতেন ৷ তার সঙ্গীতে যেমন ইসলাম ধর্মের তত্বকে প্রচার করেছেন তেমনি হিন্দু-পুরান রামায়ণ ও মহাভারত থেকেও নানা উপমার প্রয়োগ ঘটিয়েছেন ৷ এ কারণেই তার গান সর্বজনীনতা লাভ করে ৷ তার মধ্যে বাউল ও কবিয়াল এ দুয়ের যথার্থ মিলন ঘটেছে ৷ পাগলাকানাই-এর গান গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে ৷ পাগলাকানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, কবির জন্মজয়নত্মী পালন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ৷





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ