শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » রাজনীতি » শেখ কামালের জন্মদিনে বিশ্বনাথে পুষ্পস্তবক অর্পণ
প্রথম পাতা » রাজনীতি » শেখ কামালের জন্মদিনে বিশ্বনাথে পুষ্পস্তবক অর্পণ
বৃহস্পতিবার ● ৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ কামালের জন্মদিনে বিশ্বনাথে পুষ্পস্তবক অর্পণ

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম।বিশ্বনাথ প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচিতে পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ আগস্ট সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে স্থানীয় প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে সীমিত পরিসরে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস শহিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী।
এসময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, প্রকৌশলী আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, নির্বাচন অফিসার গোলাম সারওয়ার, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সদস্য নিজাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাঈদ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিধাজনক সময়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিশ্বনাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

বিশ্বনাথ :: করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লগডাউনে দোকান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরাণ বাজারের ২ শতাধিক ক্ষুদ্র-অসহায়-গরীব ব্যবসায়ীদের মধ্যে প্রধামন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ আগস্ট দুপুরে পৌর শহরের আল-হেরা শপিং সিটির নীচতলায় বিশ্বনাথ পুরাণ বাজারের ২শতাধিক ব্যবসায়ীর প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় খাদ্য সহায়তা বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সাবেক কমিশনার দিলবর হোসেন, সুয়েব আহমদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম প্রমূখ।





রাজনীতি এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)