শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারের জঙ্গলে ৪০ মরদেহ উদ্ধার : দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে অপরাধের স্পষ্ট প্রমাণ
প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারের জঙ্গলে ৪০ মরদেহ উদ্ধার : দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে অপরাধের স্পষ্ট প্রমাণ
শুক্রবার ● ৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারের জঙ্গলে ৪০ মরদেহ উদ্ধার : দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে অপরাধের স্পষ্ট প্রমাণ

ছবি : সংগৃহীত মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের জাগাইং-এর কানি শহরের পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে সম্প্রতি ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত একটি সশস্ত্র গোষ্ঠী ও জাতিসংঘে মিয়ানমারের দূত এমন তথ্য জানিয়েছেন।

চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি সামরিক জান্তা ক্ষমতা দখলের পর দেশটিতে কয়েকশ’ বিক্ষোভকারী সামরিক বাহিনীর দমন-পীড়নে নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে কানি শহরে সামরিক বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা একটি মিলিশিয়া গ্রুপের সঙ্গেও সংঘাতের ঘটনা ঘটে।

গত কয়েক সপ্তাহে সেখানকার বেশ কিছু জায়গা থেকে ৪০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন মিলিশিয়া গ্রুপটির এক সদষ্য। তাদের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল বলেও দাবি করেন তিনি।

সুচি সরকারের নিযুক্ত জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোই তুন সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেসকেও মঙ্গলবার চিঠিতে এই তথ্য জানান। তিনি লিখেছেন, গত জুলাইতে তিনটি জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

একে মানবতার বিরুদ্ধে অপরাধের স্পষ্ট প্রমাণ উল্লেখ করে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা কাউন্সিল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। কিয়াও বলেন, দেশটিতে সামরিক বাহিনীর নিষ্ঠুরতা, হত্যা, গ্রেপ্তার থামার কোন লক্ষণ নেই।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর তার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে বক্তৃতা দেন কিয়াও। পরে সামরিক সরকার তাকে বরখাস্ত করার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান ও রাষ্ট্রদূতের পদ ছাড়তে অস্বীকৃতি জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত এই কূটনীতিক।





আন্তর্জাতিক এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

আর্কাইভ