বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ৩ জমজ সন্তানকে নিয়ে মহাবিপাকে পিতা-মাতার
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ৩ জমজ সন্তানকে নিয়ে মহাবিপাকে পিতা-মাতার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ৩ জমজ সন্তানকে নিয়ে মহাবিপাকে পড়েছে এক পরিবার। খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগছে ৩ জমজ শিশু। সন্তানদের দুধের যোগান দিতে গিয়ে ও অসুস্থ স্ত্রীর জন্য ঔষুধ কিনতে অন্যের কাছে হাত পাত-তে হচ্ছে প্রতিনিয়ত। বাচ্চাগুলোকে নিয়ে খুবই মানতেবর জীবন যাপন করছে ওই পরিবারটি। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায় জমজ পরিবার। উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রাম। এ গ্রামেই দরিদ্র ভ্যানচালক করিম আলী। একটি টিনের খুপড়ি ঘরে কোন রকম দিনপাত করে তারা। স্ত্রী আলোমতি, মেয়ে কণা, কণিকা এবং মাকে নিয়ে বেশ চলছিল তার পরিবার। হাসপাতালে এবছর গত ২৪শে মার্চ স্ত্রীর কোল জুড়ে তিনটি ছেলে সন্তান জন্ম গ্রহন করে। নাম রাখা হয় আহাদ, আরিফ ও আলিফ। একদিকে সন্তানদের খাদ্য দুধ ক্রয় অন্যদিকে অসুস্থ স্ত্রীর চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে ভ্যান চালক করিম। আব্দুল করিমের স্ত্রী আলোমতি বেগম জানান, কেউ যদি বাচ্চাগুলো আমার কোলে তুলে দিচ্ছে তাহলে নিতে পারছি তাছাড়া আমার একা একা কোন ক্ষমতা হচ্ছে। আমার শাশুড়ি ও দুই মেয়ে মিলে বাচ্চাগুলো দেখাশুনা করছে। আমাদের পক্ষে বাচ্চাদের দুধ কিনে খাওয়ানো সম্ভব না।





অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক