শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিয়ের প্রলোভনে ধর্ষণ : রাউজানে কথিত সাংবাদিক গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » বিয়ের প্রলোভনে ধর্ষণ : রাউজানে কথিত সাংবাদিক গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের প্রলোভনে ধর্ষণ : রাউজানে কথিত সাংবাদিক গ্রেপ্তার

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা। আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে ধর্ষনের অভিযোগে করা মামলায় মো. ইসমাইল হোসেন ওরফে ইমন (২৪) নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে বুধবার রাতে ডাবুয়া রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ইমন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের আহমেদ চৌধুরী বাড়ির মো আব্বাসের ছেলে।
রাউজান থানা সূত্র মতে, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হিংগলা গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে জেরিনকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে শারীরিক সম্পর্ক করেছিল। সর্বশেষ ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় ভুক্তভোগীর বসতঘর পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ধর্ষণ করা হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়ে জানার পর বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ইমনের পরিবার ও ইমন। টাকার বিনিময়ে সমঝোতা করার চেষ্টাও করেন বলে অভিযোগ করা হয়। পরে এই ঘটনায় গত বুধবার রাউজান থানায় ভুক্তভোগী তরুনী ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার রাতেই রাউজান পৌরসভাস্থ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদল্লাহ আল হারুন বলেণ, ধর্ষণ মামলার পর এক যুবককে আটক করা হয়েছে। তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ধর্ষক ইমন চ্যানেল কর্ণফুলী নামে একটি অনলাইন টিভির রাউজান প্রতিনিধি। বিভিন্ন সময় সে অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে দেখা যেত।

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

রাউজান :: চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. তারেক (১৬) নামে এক কিশোর গ্যাংয়ের লিডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১২ আগষ্ট বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টায় রাউজান পৌরসভার আদালত ভবনের সামনে থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। ধৃত মো. তারেক রাউজান উপজেলা চিকদাইর ইউনয়নের ৯নম্বও ওয়ার্ডের পাঠান পাড়া গ্রামের মো. বারেকের ছেলে। রংমিস্ত্রির হেলপারি করলেও সে কিশোর গ্যাংয়ের লিডার ও অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। তিনি আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টে সোপর্দ করা হয়।

রাউজান মুক্তিযোদ্ধাদের সম্মানে ’বীর মুক্তিযোদ্ধা কর্ণার’

রাউজান :: চট্টগ্রামের রাউজান থানায় ওসি আবদুল্লাহ আল হারুনের উদ্যোগে ’বীর মুক্তিযোদ্ধা কর্ণার’ করা হয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ কক্ষে এই ’বীর মুক্তিযোদ্ধা কর্ণার’ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। আজ বৃহস্পতিবার ১২ আগস্ট বেলা ১২ টায় রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনের অফিসে গিয়ে দেখা গেছে, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব ও মুক্তিযোদ্ধা সাধান পালিত সেখানে গেলে উনাদের ওই স্থানে বসানো হয়। এই উদ্যোগটি প্রশংসনীয় বলে মন্তব্য করেন ওই দুই মুক্তিযোদ্ধা। এই সম্মান পেয়ে আবেগাপ্লুত হন।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের সম্মানে আমার এই উদ্যোগ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)