শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ব্রীজ নির্মাণ প্রকল্প পরিদর্শনে নিখিল কুমার চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ব্রীজ নির্মাণ প্রকল্প পরিদর্শনে নিখিল কুমার চাকমা
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ব্রীজ নির্মাণ প্রকল্প পরিদর্শনে নিখিল কুমার চাকমা

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: আজ ১৩ আগস্ট  শুক্রবার সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন রাঙামাটি সদর উপজেলাধীন রিজার্ভ বাজারের সাথে জুগুলুক্যা পাহাড় ও পুরাতনবস্তী সংযোগের জন্য পিসি গার্ডার ফুট ব্রীজ নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) নিখিল কুমার চাকমা।
ব্রীজের পরিদশর্নকালে চেয়ারম্যান বলেন, যখন ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দেয়া হয় তখন কাপ্তাই বাঁধে উদ্ভাস্তু এলাকাবাসীকে পুরাতনবস্তী এলাকায় পূর্ণবাসিত করা হয়। তখন থেকে এলাকার স্থানীয় জনগণ যারা এখানে ছিলেন তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যোগাযোগের জন্য ১টি ব্রীজ হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন। সেজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া তিনি ব্রীজটি বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এম.পি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে যে অন্যন্য সৃষ্টি করে যাচ্ছেন সেটি জুগুলুক্যা পাহাড় ও পুরাতনবস্তী সংযোগের জন্য অন্যতম একটি মাইলফলক। তিনি ব্রীজটি’র উদ্বোধনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী’র বদান্যতায় ও সানুগ্রহে যেদিন অনুমতি দিবেন সেদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে ব্রীজটি শুভ উদ্বোধন করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
পার্বাত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন রাঙামাটি সদর উপজেলাধীন রিজার্ভ বাজারের সাথে জুগুলুক্যা পাহাড় ও পুরাতনবস্তী সংযোগের জন্য পিসি গার্ডার ফুট ব্রীজ নির্মাণ শীর্ষক প্রকল্পটি ডিপিপি অনুযায়ী মোট প্রকল্পের ব্যয় সতের কোটি তেষট্টি লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা। ব্রীজের দৈর্ঘ্য ৩৮৪.০৮ মিটার এবং প্রস্থ ৪.৫০ মিটার। ব্রীজের নির্মাণের কার্যক্রম দ্রুতগতি চলমান রয়েছে এবং আগামী জুন ২০২২ সালে সমাপ্ত হবে।
ব্রীজটি নির্মাণের ফলে ইতোমধ্যে পৌর এলাকার রিজার্ভ বাজারের সাথে জুগুলুক্যা পাহাড় ও পুরাতনবস্তী এলাকা সংযোগ হয়েছে এবং স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক স্বাস্থ্য সেবা ও শিক্ষা সুবিধা সহজতর হয়েছে। এছাড়া ব্রীজের নির্মান কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হলে জুগুলুক্যা পাহাড় ও পুরাতনবস্তী এলাকার সুবিধা বঞ্চিত প্রায় ৩০০০ হাজারের অধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি ইউনিট কার্যালয়ের চলতি দায়িত্ব নিয়োজিত নির্বাহী প্রকৌশলী (সিভিল) তুষিত চাকমা, বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী (সিভিল) ত্রয়া সরকার, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হাসান মোহাম্মদ নোমান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সুমেশ চাকমা, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আমিনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)