শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ : তালেবানের ২৮ সদস্যসহ নিহত ৯০
প্রথম পাতা » আন্তর্জাতিক » কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ : তালেবানের ২৮ সদস্যসহ নিহত ৯০
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ : তালেবানের ২৮ সদস্যসহ নিহত ৯০

ছবি : সংগৃহীত আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। কাবুলের স্বাস্থ্য বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৪০ জন আহত হয়েছেন। এদিকে পেন্টাগনের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুইটি শক্তিশালী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। কাবুলের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও আফগান সাংবাদিকদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কাবুল বিমানবন্দরের কাছে মানুষের এক জটলায় ১২ জনের মৃতদেহ পড়ে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের পাশে একটি জলাভূমিতে মরদেহের স্তুপ পড়ে আছে। সেখান থেকে কজনের মৃতদেহ বের করে নিয়ে আসা হচ্ছে। স্বজনের মৃতদেহের সন্ধানে কাবুল বিমানবন্দরে জড়ো হওয়া মানুষের গগনবিদারী আহাজারিতে সেখানে এক মর্মন্তুদ পরিবেশ তৈরি হয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটার বার্তায় জানান, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবি গেইটের পাশে একটি আত্মঘাতী বোমা হামলার কথা জানান। কাবুলের বিভিন্ন স্পট থেকে যাত্রী নিয়ে এসে বাসগুলো এখানেই দাঁড়ায়। এর একটু পরেই আফগানিস্তানের স্থানীয় সংবাদদাতাদের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাবুল বিমানবন্দরের খুব কাছে ব্যারন হোটেলের গেইটেও বোমা হামলার ঘটনা ঘটেছে। হোটেলের গেইটে বেশকয়েজনকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে বলে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
কাবুলে ইতালির একটি দাতব্য হাসপাতালের কর্মীরা রয়টার্সকে জানিয়েছেন, তাদের হাসপাতালে রাত ১০টা পর্যন্ত ৬০জন গুরুতর জখম নিয়ে এসেছেন।
এদিকে, জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে তারা। আমাক নিউজ এজেন্সির ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরের কাছে মার্কিন ‘ব্যারন ক্যাম্প’ এলাকায় আত্মঘাতী বোমা নিয়ে পৌঁছাতে সক্ষম হয়। মার্কিন সেনাবাহিনীর অনুবাদকদের এবং সহযোগীদের একটি বিশাল সমাবেশে পৌঁছে বিস্ফোরক বেল্টটি বিস্ফোরণ ঘটায় সে।
কাবুলে হামলাকারীদের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জঙ্গিবাদী আইএসকে সংগঠনের ওপর পাল্টা হামলার পরিকল্পনা তৈরি করতে তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গণমাধ্যম দুইটির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক কমান্ডারদের আইএসকে সংগঠনের সম্পদ, নেতৃত্ব এবং সুযোগ-সুবিধায় আঘাত হানার অপারেশনাল প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, আমরা আমাদের পথ খুঁজে নেব। বড় সামরিক অভিযান ছাড়া, তাদের খোঁজার পথ বের করব।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ