শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সরকার পাহাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সরকার পাহাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নবনির্মিত হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ২৭ আগস্ট সকালে বান্দরবান শহরের পুলিশ সুপারের কার্যালয় এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩২ লাখ টাকা ব্যায়ে নব নির্মিত একটি মাদ্রাসা ভবন উদ্বোধন করেন। এতে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানে ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াসির আরাফাত, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবহান প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য বিষয়ক মন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের প্রতি বর্তমান সরকারের আন্তরিকতা থাকার কারণেই দৃশ্যমান টেকসই উন্নয়ন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি সরকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করছে।





খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক