শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন গাইবান্ধার আইনজীবীরা
প্রথম পাতা » গাইবান্ধা » তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন গাইবান্ধার আইনজীবীরা
মঙ্গলবার ● ৩১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন গাইবান্ধার আইনজীবীরা

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পিপির উপর অতর্কিত হামলা এবং বাড়িঘর ভাঙচুর সহ হুমকিদাতাদের গ্রেফতারের দাবীতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।

মঙলবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ কর্মবিরতির ঘোষণা করেন গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু।

তাদের অভিযোগ, গত ১৭ আগষ্ট গাইবান্ধা জেলা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে তার বাসায় গিয়ে সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা এবং বাড়িঘর ভাঙচুর করে তাকে প্রাণ নাশের হুমকি দেয়।

এঘটনায় তিনি সদর থানায় একটি অভিযোগ করলে পুলিশ একজনকে গ্রেফতার করে। ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মঙলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের সকল কার্যক্রম থেকে আইনজীবীরা বিরত থাকবেন।
এসময়ের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দিয়ে জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তার বাসায় গিয়ে ত্রাস সৃষ্টি ও হুমকি দেয়ার কারনে জেলা বারের সকল আইনজীবীরা তাদের নিরাপত্তা শঙ্কায় ভূগছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ আগষ্ট সন্ধ্যায় তিনি গোডাউন রোডস্থ তার বাসায় সাদুল্লাপুর থেকে আসা রিয়াজুল জান্নাত নামের এক মোয়াক্কেলের সাথে আলোচনা করছিলেন। এসময় রিয়াজুল জান্নাতের প্রতিপক্ষ লুৎফর রহমান ২০-২৫ জন লোক নিয়ে তার বাসায় ঢুকে রিয়াজুল জান্নাতকে মামলা না করার হুমকি দেয়। এসময় প্রতিবাদ করলে লুৎফর ও তার লোকজন পিপি ফারুক আহমেদের বাসায় ভাংচুর চালায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এঘটনায় গত ২৮ আগস্ট লুৎফর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে পিপি ফারুক আহমেদ প্রিন্স বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে ওইদিনই লুৎফরকে পুলিশ গ্রেফতার করে। অজ্ঞাত আসামীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার থেকে তিনদিনের এ কর্মবিরতি ঘোষণা দেয় আইনজীবীদের সংগঠন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন।

অন্যদিকে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের
সভাপতি আহসানুল করিম লাছু মঙলবার বিকেলে কর্মবিরতি তুলে নেয়ার জন্য এক নোটিস জারি করেছেন। নোটিসে তিনি উল্ল্যেখ করেন বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে না জানিয়ে কর্মবিরতির সিন্ধান্ত সাংগঠনিক পরিপন্থি। বারের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবুর কাছে এমন সিদ্ধান্তের জবাব চেয়ে চিটি পাঠিছেন তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)