শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পুলিশ কী সাংবাদিকতা করতে পারেন ?
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পুলিশ কী সাংবাদিকতা করতে পারেন ?
রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ কী সাংবাদিকতা করতে পারেন ?

ছবি : সংবাদ সংক্রান্তহাসান শান্তনুর :: চট্টগ্রামের রাউজান থানার ভেতর সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণী সীমা চৌধুরী প্রথমে ধর্ষণ, এরপর হত্যার শিকার হন। অভিযোগ ছড়ায়, ওই থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনা ১৯৯৬ সালের শেষ দিকের। পোষাক কারখানার কর্মী, চৌদ্দ বছরের বালিকা ইয়াসমিন গণধর্ষণ, হত্যার শিকার হন ১৯৯৫ সালে। দিনাজপুরের কয়েক পুলিশ সদস্য তাকে ধর্ষণ শেষে হত্যা করেন। ইয়াসমিন হত্যা ওই সময়ের বিএনপির ‘সরকারের ভিত নাড়িয়ে দেয়’।
উপরের বর্বরোচিত দুটি ঘটনায় প্রথমে অভিযুক্ত, এটাপরে দায়ি পুলিশ। পুলিশ প্রশাসনের কেউ ‘সাংবাদিকতা’ করলে ওই জাতীয় ঘটনা কীভাবে লিখবেন? তাদের ওয়েবসাইটে এ ধরনের সংবাদ প্রচারের আদৌ কোনো সুযোগ আছে? এগুলো উদাহরণ মাত্র। মাঝেমধ্যে এমন ঘটনার অভিযোগ উঠে- যেগুলোর আসামি, বাদী, তদন্ত কর্মকর্তা হন পুলিশ। এ ‘তিনপক্ষ’ মিলে মামলার তদন্ত প্রতিবেদন ‘দুর্বল’ করে দিলো কী না, চাকরিরত পুলিশের ‘সাংবাদিকতার সময়’ এসব প্রশ্ন তোলা সম্ভব হবে?
সাংবাদিকতা আর দশটা পেশার মতো খুব সাধারণ কিছু নয়। সারাক্ষণ ‘নিজের, বা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর গুণগান’ মানে সাংবাদিকতা নয়। পেশা হিসেবে সাংবাদিকতার যেসব বৈশিষ্ট্য আছে, সেগুলো রক্ষা করে অন্য পেশাজীবীদের পক্ষে ‘সাংবাদিকতা’ করা খুব কঠিন। তাছাড়া প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ প্রশাসনে সবাই নিয়োগ পান নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য, সরকারি চাকরিতে সাংবাদিকতার জন্য কাউকে নিয়োগ দেয়া হয় না। তথ্য বা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব কিছুতেই সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। জনসংখ্যার অনুপাতে এমনিতেই পুলিশের সংখ্যা কম। এর মধ্যে ওয়েবসাইটে ‘সার্বক্ষণিক সাংবাদিকতায়’ ব্যস্ত থাকার সুযোগ কম।
পুলিশের সাধারণ সদস্য থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ প্রায়ই নেতিবাচক ঘটনার জন্ম দেন। এর জন্য অবশ্য কিছুতেই পুরো প্রশাসন দায়ি নয়। পুলিশের ইতিবাচক কাজ অজস্র আছে; অর্জন, দক্ষতা নিয়েও প্রায় ক্ষেত্রে প্রশ্ন নেই। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ভালোবাসা জাগানিয়া কার্যক্রমও তাদের আছে। একাত্তরে পুলিশের গৌরবোজ্জ্বল অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এরপরও সত্য হচ্ছে- নানা কারণে এ বাহিনীর প্রতি অনেকের অনাস্থা আছে। এ বাহিনীর ওয়েবসাইটের ইতিবাচক কোনো তথ্য মানুষ যতোটা আস্থায় নেবে, এর চেয়ে বেশি আস্থা জন্মাবে ওই সংবাদ মূলধারার প্রচারমাধ্যমগুলোতে প্রকাশ, প্রচার হলে।
পুলিশের ইতিবাচক কার্যক্রম, অর্জন মূলধারার প্রচারমাধ্যমগুলো আরো বেশি করে তুলে ধরার চর্চা করতে পারে। সেগুলোর প্রচার, প্রকাশে পুলিশের জনসংযোগ বিভাগ আরো যত্নশীল হতে পারে। আরেকটা সত্য হচ্ছে- বাংলা ভাষার সব অক্ষর শহিদের রক্তে ভেজা। সরকারি যে কোনো সংস্থা, প্রতিষ্ঠানের বাংলা বানানে ‘খেয়ালখুশিমতো আচরণের’ সুযোগ নেই। বানান বিশৃঙ্খলা ভাষার প্রতি অমর্যাদা। বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুসরণ করার বাধ্যবাধকতাও আছে। সরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বানান নৈরাজ্য হতাশাজনক। প্রচারমাধ্যমের পেশাদারত্বের সঙ্গে শুদ্ধ বাক্য, শব্দ, বানান চর্চার বিষয়টিও জড়িয়ে আছে।
লেখক : সাংবাদিক, গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর।সূত্র : নোয়াখালী টুয়েন্টিফোর





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)