শনিবার ● ১২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
রাঙামাটি শহরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার :: (১২ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বেলা ১.২০মিঃ) রাঙামাটি শহরের রিজার্ভবাজার তুহিন এন্টারপ্রাইজ নামের এক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পাটাতনের নীচ থেকে অজ্ঞাত এক যুবতী লাশ পাওয়া গেছে ৷
১২ মার্চ শনিবার সকাল এগারোটার দিকে বিভিন্ন প্রসাধনী পাইকারী মালামাল বিক্রেতা প্রতিষ্ঠান তুহিন এন্টারপ্রাইজের কর্মচারী দোকানের পিছনের কক্ষে তাদের পণ্যসামগ্রী গুছিয়ে রাখার সময় হঠাত্ দোকানের নীচে সুবজ কিছু তার নজরে পড়ে, কর্মচারী ভাল ভাবে দেখার পর দেখতে পায় একটি নারী মৃতদেহ৷ কর্মচারী বিষয়টি সাথে সাথে দোকান মালিককে জানালে তুহিন এন্টারপ্রাইজের মালিক তত্ক্ষনিক বিষয়টি রাঙামাটি কোতয়ালী থানায় জানান ৷
খবর পেয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ঘটনাস্থলে পৌছান ৷
অজ্ঞাত বাঙ্গালী যুবতীর আনুমানিক বয়স ৩০ বছর তার গলায় ১টি রুপার চেইন পরনে ফিরোজা রংয়ের সেলোয়াড় কামিজ রয়েছে ৷
পুলিশ প্রাথমিক ভাবে ধরনা করছে অজ্ঞাত যুবতীকে অন্য কোথাও হত্যা করে লাশ দোকানের নীচে ফেলে রেখেছে ৷ পুলিশ লাশের চারপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে ৷
স্থানীয়দের ধারনা মৃত যুবতী রিজার্ভবাজার এলাকার নয় তাকে দুয়েকদিন এর ভিতর হত্যা করা হতে পারে ৷
লাশ গায়ে সুতলী দিয়ে পেচানো ও মুখে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ৷
কোতয়ালী থানা পুলিশ অজ্ঞাত যুবতীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্তরঞ্জন পাল, স্থানীয় প্রশাসনের উধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকজন লাশটি দেখতে যান ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা