শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি শহরে অগ্নিকান্ডে তিনটি ঘর পুরে ছাই : ক্ষয়ক্ষতি ৩০ লক্ষ টাকা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি শহরে অগ্নিকান্ডে তিনটি ঘর পুরে ছাই : ক্ষয়ক্ষতি ৩০ লক্ষ টাকা
শুক্রবার ● ১১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি শহরে অগ্নিকান্ডে তিনটি ঘর পুরে ছাই : ক্ষয়ক্ষতি ৩০ লক্ষ টাকা

---

ষ্টাফ রিপোর্টার :: (১১ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মিঃ) রাঙামাটির শহরের ফরেষ্ট কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ঘর পুরে ছাই হয়ে গেছে৷
১১ মার্চ শুক্রবার ভোর অনুমানিক সাড়ে পাঁচ টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যাংকার মিল্টন চাকমা রিপন৷
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু ততক্ষনে সব পুরে শেষ হয়ে গেছে ৷ পুড়ে যাওয়া ঘরের মালিক মিল্টন চাকমা রিপনের পিতা মন্টু বিকাশ চাকমা যৌথভাবে স্বপরিবারে প্রায় ২০ বছর এখানেই বাস করতেন ৷ বাড়ীতে দুটি আলাদা ঘরে ভাড়াটিয়া রুপময় চাকমা ও দীপংকর চাকমা’র পরিবারও ছিল ৷ তার প্রতিবেশী জীবণ বিকাশ চাকমা’র ঘরটি দুর থেকে বুঝার উপায় নাই যে ঘরের ভিতরে সব মালামল পুড়ে ছাই হয়ে গেছে ৷ অগ্নিকান্ডে চার পরিবারই নিঃস্ব হয়ে যায় ৷ ক্ষতিগ্রস্থরা জানান, ঘরে থাকা মোটর সাইকের,টিভি, ফ্রিজ, কম্পিউটার, ব্যক্তিগত ভোটার আইডি কার্ড, পাশপোর্ট,জায়গার দলিল,চাকুরীর জরুরী কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে বলেন মন্টু বিকাশ চাকমা তিনি প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকার উর্ধে হবে বলে উল্লেখ করেন ৷
---
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরের মালিক মন্টু বিকাশ চাকমা,জীবণ বিকাশ চাকমা এবং ভাড়াটিয়া রুপময় চাকমা ও দীপংকর চাকমা তাদের পরিবার পরিজনদের নিয়ে খোলা আকাশের নীচে রাত্রি যাপন করতে দেখা গেছে ৷
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিট পক্ষ থেকে প্রাথমিক ভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে ১০ কেজি করে চাউল,১টি করে কম্বল, ডাল, আলু, লবণ, রান্না করার হাড়ি পাতিল, পানির গ্লাস,ম্যাচ সহায়তা অনুদান হিসেবে প্রদান করে ৷
এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাধারন সম্পাদক এম. জিসান বখতেয়ার ও জেলা ইউনিট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)