শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » ব্লাস্টের উদ্যোগে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রথম পাতা » কৃষি » ব্লাস্টের উদ্যোগে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শনিবার ● ১২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্লাস্টের উদ্যোগে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

---
ষ্টাফ রিপোর্টার :: শুক্রবার ১১ মার্চ  বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট এর আয়োজনে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের অধীনে স্টাফ এবং প্যানেল আইনজীবীদের নিয়ে দুইদিন ব্যাপী “জেন্ডার
সংবেদনশীলতা”শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ৷ উদ্বোধনী প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু (মহিলা আসন)৷ আরও ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতীপ রায় পাম্পু. জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সিনিয়র এ্যাডভোকেট দুলাল কান্তি সরকার, মো: মোস্তফা জামিল, কর্মসূচী
পরিচালক ব্লাস্ট প্রধান কার্যালয়ে এ্যাডভোকেট তাজুল ইসলাম, কনসালটেন্ট,ব্লাস্ট, এ্যাডভোকেট ওয়াহিদা,সমন্বয়কারী, ট্রেনিং সেল ব্লাস্ট প্রধান কার্যালয ৷ উদ্বোধনী দিনে সঞ্চালক ছিলেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান৷ সঞ্চালক উদ্বোধণী দিনে সংসদ সদস্যকে বিশেষ অতিথি
হিসেবে থাকার সময় দেওয়ার জন্য এবং বিজ্ঞ আইনজীবীগণের এ কর্মশালায় অংশগ্রহনের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন৷
প্রধান অতিথি সংসদ সদস্য জনাব ফিরোজা বেগম চিনু তার বক্তব্য বলেন-নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকার ব্যপক কাজ করে যাচ্ছে৷ অগ্রসর সমাজের জন্য জেন্ডার সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নারীদের উনড়বয়ন ও সমতা আনয়নে ব্লাস্ট যে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সফলতা কামনা করে তিনি দুইদিনের এ কর্মশালার উদ্বোধন করেন৷
বিজ্ঞ এ্যাডভোকেট প্রতীম রায় বলেন- বৈষম্য দূরীভুত করতে গেলে সমাজে অনগ্রসর অংশকে বাদ দিয়ে করা
যায়না তাই নারীর ক্ষমতায়নকে ইতিবাচক ও সমদৃষ্টিতে দেখতে হবে৷
দুলাল কান্তি সরকার হিন্দু আইনে নারীদের উত্তরাধীকারের বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতার বিষয়টি তুলে ধরেন ৷
বিজ্ঞ পিপি রফিকুল ইসলাম বলেন নারীদেরকে শুধু নারী হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে৷
ব্লাস্টের কর্মসূচী পরি্চালক মোস্তফা জামিল এ প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে জেন্ডার সংবেদনশীলতার বিষয়টি কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে একটি এ নিয়ে আসাটা মূলত এ কর্মশালার উদ্দেশ্যে৷
দুইদিনের প্রশিক্ষণে প্রথম দিনে বিজ্ঞ প্যানেল আইনজীবীগণদের সাথে অধিকার, মৌলিক অধিকার ও মানবাধিকার এর সংজ্ঞা, পার্থক্য, বৈশিষ্ট্য, সামাজিকীকরণ সেক্স এবং জেন্ডারের ধারণাগত স্বচ্ছতা এবং বিশেস্নয়ণ, জেন্ডার শ্রম বিভাজন বিষয়ে মতবিনিময় হয় এবং বিভিন্ন ভিডিও,পাওয়ারপয়েন্ট উপস্থাপন, গ্রুপভিত্তিক
বিভিন কাজ এবং অংশগ্রহণমূলক পদ্বতি অনুসরণ করা ও আলোচনা করা হয় ৷ দিনব্যাপী এ প্রশিক্ষণের সহায়ক ছিলেন ব্লাস্ট প্রধান কার্যারয়ের এ্যাডভোকেট তাজুল ইসলাম এবং এ্যাডভোকেট ওয়াহিদা বেগম ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)